Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

Online Desk এপ্রিল 4, 2024
central-force.png

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামী শনিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কো অর্ডিনেটর আরকে শর্মাকে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী প্রয়োজন।

কমিশনের হিসাব বলছে, একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনী প্রয়োজন। ফলে একটি লোকসভা ক্ষেত্রের জন্য দরকার ১১২ কোম্পানি বাহিনী। ওই হিসাব অনুযায়ী ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে হবে তিনটি আসনের জন্য। এ ছাড়া ভোটের দিন নজরদারির জন্য বাড়তি বাহিনী প্রয়োজন।

কমিশন বলছে, ৮-১২টি বুথ নিয়ে একটি সেক্টর তৈরি হয়। একটি সেক্টরে ৮-১০ জন কেন্দ্রীয় বাহিনীর থাকে। অর্থাৎ, প্রথম দফার জন্য সব মিলিয়ে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনী লাগবে।

২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম দফার দু’টি আসনে সব বুথে কেন্দ্রীয় দিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, ওই দুই আসনের জন্য ছিল ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কমিশনের একটি সূত্র বলছে, রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, ওই দুই দফায় সারা দেশজুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। প্রথম দফায় ২১ রাজ্যের ১০২টি আসনে ভোট রয়েছে। সম্প্রতি শুধু মণিপুরের জন্য তবে প্রথম দফার আগে রাজ্যে আরও কিছু বাহিনী আসার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের আগে আরও কিছু বাহিনী রাজ্যে আসবে।

Post Views: 79

Continue Reading

Previous: সিপিএমের দেওয়াল চুরি করলো কে?
Next: বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেছে:অধীর

সম্পর্কিত গল্প

Untitled-A.png

পোকা যুক্ত পানীয় পান করে হাসপাতালে ভর্তি শিশু

Online Desk মার্চ 11, 2026
20250927_203139.jpg

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌবাহিনীর ল্যান্স নায়েক গ্রেফতার

Online Desk মার্চ 11, 2026
CV.jpg

বাংলা দ্বিতীয় বাড়ি, বঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Online Desk মার্চ 11, 2026

You may have missed

Untitled-A.png

পোকা যুক্ত পানীয় পান করে হাসপাতালে ভর্তি শিশু

Online Desk মার্চ 11, 2026
20250927_203139.jpg

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌবাহিনীর ল্যান্স নায়েক গ্রেফতার

Online Desk মার্চ 11, 2026
F-1

কলকাতায় শুরু হচ্ছে ‘ShortFlicks – Screen & Speak’ ! শর্ট ফিল্মের জন্য বড় স্ক্রিনের নতুন উদ্যোগ

Online Desk মার্চ 11, 2026
CV.jpg

বাংলা দ্বিতীয় বাড়ি, বঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.