Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় শুরু হচ্ছে ‘ShortFlicks – Screen & Speak’ ! শর্ট ফিল্মের জন্য বড় স্ক্রিনের নতুন উদ্যোগ

কলকাতায় শুরু হচ্ছে ‘ShortFlicks – Screen & Speak’ ! শর্ট ফিল্মের জন্য বড় স্ক্রিনের নতুন উদ্যোগ

Online Desk মার্চ 11, 2026
F-1

নিজস্ব প্রতিনিধি : ফেস্টিভ্যালের পর্দা নামার পর বহু শর্ট ফিল্মই আর দর্শকের সামনে পৌঁছানোর সুযোগ পায় না। সেই বাস্তবতাকে সামনে রেখেই শুরু হচ্ছে এক নতুন উদ্যোগ “ShortFlicks – Screen & Speak | Edition I” যেখানে নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের সুযোগ পাবে।

ShortFlicks Entertainment এর আয়োজনে এই বিশেষ স্ক্রিনিং প্ল্যাটফর্ম নির্মাতাদের তাঁদের কাজ সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করার পাশাপাশি দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেবে।

এর আগে ShortFlicks Entertainment স্বাধীন নির্মাতাদের জন্য @IKSFF-ShortFlicks নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে, যা ইতিমধ্যেই ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই চ্যানেলের মাধ্যমে বহু শর্ট ফিল্ম বৃহত্তর দর্শকের কাছে পৌঁছেছে। পাশাপাশি revenue sharing model-এর মাধ্যমে নির্মাতাদের সঙ্গে আয়ের অংশীদারিত্বের ব্যবস্থাও রাখা হয়েছে।

‘Screen & Speak’ উদ্যোগের অংশ হিসেবে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ পর্ব। নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। এছাড়াও আয়োজন করা হবে বিশেষ ১:১ সাক্ষাৎকার – ‘Behind The Short’, যেখানে নির্মাতারা তাঁদের ছবির পেছনের গল্প ও সৃষ্টির অভিজ্ঞতা তুলে ধরবেন। একইসঙ্গে থাকবে মিডিয়া মিট ও কভারেজ, এবং অংশগ্রহণকারী নির্মাতাদের জন্য PR সহায়তা, যাতে তাঁদের কাজ আরও বিস্তৃত পরিসরে পৌঁছাতে পারে।

এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০২৬, ShortFlicks Entertainment–এর উদ্যোগে এবং International Kolkata Short Film Festival (IKSFF)–এর সহযোগিতায়।

উল্লেখযোগ্য বিষয় হল, এটি কোনো প্রতিযোগিতা নয়। এখানে কোনো ট্রফি বা পুরস্কারের লড়াই নেই। বরং এটি এমন একটি মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের কাজ দর্শকের সামনে তুলে ধরতে পারবেন এবং ছবির পেছনের গল্প ভাগ করে নিতে পারবেন।

প্রতিটি এডিশনে সীমিত সংখ্যক ১০–১২টি ছবি বড় পর্দায় প্রদর্শিত হবে। ইতিমধ্যেই এই উদ্যোগে দেবলীনা দত্ত ও বিশ্বনাথ অভিনীত ‘ইতি – দ্য বিগিনিং’, ফাল্গুনী চ্যাটার্জি ও মানসী সিনহা অভিনীত ‘শুধু মনে রেখো’, দেবশঙ্কর হালদার ও লাবণী সরকার অভিনীত ‘ভালো আছি’, এবং চন্দন সেন অভিনীত ‘সাহারা’ সহ একাধিক উল্লেখযোগ্য শর্ট ফিল্ম জমা পড়েছে।

দর্শকদের জন্য এই স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে, যাতে চলচ্চিত্রপ্রেমীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে এই অভিজ্ঞতার অংশ হতে পারেন। আয়োজকদের অন্যতম সৌরভ চক্রবর্তী বলেন, “শর্ট ফিল্মের পেছনে অনেক পরিশ্রম ও স্বপ্ন থাকে। সেই ছবিগুলো যেন হারিয়ে না যায় বরং মানুষের সামনে পৌঁছায়,সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”

ছোট ছবির স্বপ্ন এবার বড় পর্দায়।

Post Views: 349

Continue Reading

Previous: বাংলা দ্বিতীয় বাড়ি, বঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Next: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নৌবাহিনীর ল্যান্স নায়েক গ্রেফতার

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.