ওঙ্কার ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর বর্তমানে দোল উৎসবে মেতে আমজনতা থেকে সেলেবরাও। কিন্তু রং খেলার রঙিন আমেজ ছড়িয়ে পড়েছে আগের দিন থেকেই। শহর থেকে মফস্বল বাংলার বাতাসে ইতিমধ্যেই রঙের গন্ধ। সেই মেজাজে দেখা গেল দেব-রুক্মিণী ও টলিউডের আরও অনেকেই। রঙের উৎসবে জুটিতে মাতলেন দেব-রুক্মিনী। অন্যদিকে দেখা গেল ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কিতা, দিব্যানী, দিব্যজ্যোতি রানা সরকার ও আরও অনেকেই। একে অপরকে যেমন আবির মেখে আনন্দ করতে দেখা গেল তেমনই দেখা গেল ন্যাড়া পোড়া পালন করতেও। হাসি, ঠাট্টা, দুষ্টুমি সব মিলিয়ে দোলের আবহ জমজমাট। সমাজমাধ্যমে সেসব রঙিন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন দেব ও অন্যান্য তারকাদের।
