Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
wse.png

ওঙ্কার ডেস্ক: শুটিং থেকে ফেরার পথে ভয়ঙ্কর কান্ডের সাক্ষী হলেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সেই খবর। গাড়ি চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, তখনও ভোরের হালকা আলো। কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। ভিডিওতে রণজয়ের গলার আওয়াজও শোনা যাচ্ছে। ভোরের কুয়াশার মধ্যে তাঁর গাড়ি চালানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন।
রণজয় বিষ্ণু ওই ভিডিওটির সঙ্গে লিখেছেন, ‘একটা ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম, আজকে রাতে শুট’এর পরে বাড়ি ফেরার সময় যেখানে ১০ ফুট দূরত্বে মানুষ দেখা যাচ্ছে না, কিভাবে যে আজকে ড্রাইভ করে বাড়ি ফিরেছি, আমি জানি আর ঈশ্বর জানেন, ঈশ্বরের অশেষ কৃপা আমরা সকলে সাবধানে বাড়ি ফিরতে পেরেছি কিন্তু এটা সত্যি খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আমি দীর্ঘদিন পাহাড়ে ড্রাইভ করেছি, রাত্রিবেলা পাহাড় থেকে নিচে নেমেছি, কুয়াশার মধ্যে গাড়ি চালিয়েছি, কিন্তু এইরকম ভয়ংকর অভিজ্ঞতা কোন সমতলে আমার আগে কোনদিন হয়নি, কখনো না। এই দিনটা আমার মনে থাকবে সারা জীবন খুবই ভয়ংকর অভিজ্ঞতা, যেকোনো সময় একটা গাড়ি যদি উল্টো দিক থেকে ভুল ভাবে চলে আসে, তাহলে বাঁচার কোন রাস্তা নেই।’ রণজয় ভিডিওতে জানান তিনি টেলি অ্যাকাডেমি স্টুডিওতে শুটিংয়ের কাজে গিয়েছিলেন। তাঁর বাড়ি ৩০ মিনিটের মতো দূরে সেই স্টুডিও। কিন্তু ভোরের আলো ফোটার আগে যে কুয়াশায় ঢেকে যাবে কলকাতার রাস্তা তা তিনি কল্পনাও করতে পারেননি।‌
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বিয়ে সেরেছেন রণজয়। বিয়ের পরেই এসেছে তাঁর নতুন কাজের খবর। অন্যদিকে, স্টার জলসার ধারাবাহিকে দেখা যেতে চলেছে প্রথমবার জুটি হিসেবে আসছেন রণজয়-অভিকা।

Post Views: 149

Continue Reading

Previous: ‘আরএন রবি যেখানেই যান, সেখানেই গণতন্ত্রের মৃত্যু হয়’! বিস্ফোরক ডিএমকে
Next: ভিডিও কলে মিলছে খোঁজ, তবুও কাটছে না ভয়! দুবাইয়ে আটকে সাগরের একাধিক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.