Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আরএন রবি যেখানেই যান, সেখানেই গণতন্ত্রের মৃত্যু হয়’! বিস্ফোরক ডিএমকে

‘আরএন রবি যেখানেই যান, সেখানেই গণতন্ত্রের মৃত্যু হয়’! বিস্ফোরক ডিএমকে

Online Desk মার্চ 6, 2026
rn-ravi.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মেয়াদ শেষের আগে বোসের এমন পদত্যাগ রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। যদিও ওই দিনেই বাংলার নয়া রাজ্যপাল হিসেবে আরএন রবির নাম ঘোষণা করেছে রাষ্ট্রপতি ভবন। যিনি আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তবে বঙ্গে রবির উদয় নিয়ে খুশি নয় শাসকদল তৃণমূল। জোড়াফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের পদত্যাগের ঘটনায় বিস্মিত বলে মন্তব্য করেছেন। এই আবহে বাংলার নয়া রাজ্যপাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে।

শুক্রবার ডিএমকের রাজ্যসভার সাংসদ পি উইলসন সমাজমাধ্যমে লেখেন, ‘উনি (আরএন রবি) যেখানেই যান, সেখানেই সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের মৃত্যু হয়।’ সেই সঙ্গে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূলে থাকা ভাল বন্ধুদের জন্য আমার খারাপ লাগছে।’ উল্লেখ্য, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে গত সাড়ে চার বছর ধরে সাংবিধানিক প্রধানের পদ সামলেছেন রবি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন আরএন রবি।

আরএন রবির জন্ম বিহারের পাটনায়। ১৯৭৪ সালে তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন। ১৯৭৬ সালে আইপিএস অফিসার হিসেবে কাজে যোগ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এও কাজ করেছেন রবি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডেপুটি হিসেবেও কাজ করেছেন তিনি। দেশের গোয়েন্দা বিভাগে কাজ করার সময়ে জম্মুকাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলে বিদ্রোহ দমনে ভূমিকা পালন করেছেন তিনি।

Post Views: 155

Continue Reading

Previous: বিয়ে করার পর লিভ ইন সঙ্গীর গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে খুন মহিলার, ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে
Next: কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.