Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অরিজিৎ সিংয়ের পর বড়সড় সিদ্ধান্ত শ্রেয়ার, কেন এমন সিদ্ধান্ত গায়িকার

অরিজিৎ সিংয়ের পর বড়সড় সিদ্ধান্ত শ্রেয়ার, কেন এমন সিদ্ধান্ত গায়িকার

Online Desk মার্চ 4, 2026
hgf.png

ওঙ্কার ডেস্ক: অরিজিৎ সিংয়ের পর এবার বড়সড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের। ‘রাউঞ্চি’ গান বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি তিনি জানান, ‘চিকনি চামেলি’-র মতো গান আর গাইবেন না তিনি। সেই মন্তব্য ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তবে স্পষ্ট ভাষায় এই ট্রোলিংয়ের জবাবও দিয়েছেন গায়িকা। জানিয়েছেন, গানটি গেয়ে তিনি লজ্জিত নন, কিন্তু এখন থেকে গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হবেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’-র পর তাঁর কাছে বিভিন্ন ধরনের গানের প্রস্তাব আসে, যা তাঁর কাছে নারীদের অবমাননাকর বলে মনে হয়েছিল। এক সুরকার বন্ধু নাকি তাঁকে এমন একটি গান শোনান, যার কথায় ছিল সরাসরি ইঙ্গিতপূর্ণ ও অশালীন লাইন। শ্রেয়ার বলেন, শুধু ওই লাইনগুলো ভাবলেই তিনি লজ্জায় লাল হয়ে গিয়েছেন। তাই সেই গান তিনি নাকচ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘চিকনি চামেলি’ প্রসঙ্গে তিনি বলেন, গানটি শুধুমাত্র একটি মজার নাচের গান নয়, এর মধ্যে শিল্পগুণও রয়েছে। তিনি স্বীকার করেন, সেই সময় তিনি সব লাইনের গভীর অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে তিনি পরিস্কার করে জানিয়েছেন, ‘চিকনি চামেলি’ নিয়ে তাঁর কোনও অস্বস্তি বা লজ্জা নেই। “হ্যাঁ, আমি গানটি গেয়েছি। আমি গানটি পছন্দও করি। কিন্তু এখন আর এমন গান রেকর্ড করব না।
বর্তমানে, কাজের দিক থেকে ব্যস্ত সময়ই কাটছে গায়িকার। সম্প্রতি তিনি ‘ইয়াহিন গুজার দুঁ’ গানে কণ্ঠ দিয়েছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন আমাল মালিক। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে ফারহানা ভাটকেও।

Post Views: 47

Continue Reading

Previous: ১৫ বছর বয়সী কিশোরীকে শ্লীলতাহানি, সেই সঙ্গে ৫০০০০ টাকা হাতানোর অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার যুবক
Next: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

সম্পর্কিত গল্প

loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026
arrest-size.jpg

কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.