Skip to content
মার্চ 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিনয়-সঞ্চালক নয় এবার নতুন ভূমিকায় অভিনেতা বিক্রম চ্যাটার্জি, কোন কাজে হাত দিলেন তিনি?

অভিনয়-সঞ্চালক নয় এবার নতুন ভূমিকায় অভিনেতা বিক্রম চ্যাটার্জি, কোন কাজে হাত দিলেন তিনি?

Online Desk মার্চ 15, 2026
sed.png

ওঙ্কার ডেস্ক: পর্দায় আসছেন বিক্রম চ্যাটার্জি, অভিনেতা সঞ্চালকের পর এবার নতুন ভূমিকায় দর্শকের দরবারে তিনি। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসতে চলেছে থ্রিলার সিরিজ। অ্যাকশনে ভরপুর এই সিরিজের নাম ‘তারকাটা’। আর সেখানেই চমক, অভিনেতা বিক্রম চ্যাটার্জির প্রযোজনা সংস্থা ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’এর ব্যানারে আসবে এই সিরিজ। এই প্রথমবার প্রযোজনায় হাতেখড়ি অভিনেতার।
অভিনেতার এমন সিদ্ধান্তের পেছেন কি কারণ রয়েছে? কবেই বা নিয়েছেন থেকে প্রস্তুতি? সেই প্রশ্নই জাগছে সকলের মন। তবে বিক্রম জানান, “সেই অর্থে অনেকদিন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এমন নয়। হঠাৎই একদিন মনে হল এবার নতুন কিছু করার সময় এসেছে, আর সুযোগটাও এল জি ফাইভ থেকে, তাই আর দেরি করলাম না।” অভিনেতার কথায় নতুন ধরনের কাজ। কিন্তু এতদিন আমি যেসব কাজ করেছি তা আমার কাছে খুবই কাছের। মন দিয়ে কাজ করে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই কখনও বলব না, স্বপ্নপূরণ বা পছন্দের চরিত্রের খোঁজে প্রযোজনায় আসা। প্রযোজকের ভূমিকায় নতুন কিছু দর্শককে দেখানোর অপেক্ষায় আছি।”
প্রসঙ্গত, এই সিরিজের গল্প এগোচ্ছে একজন প্রাক্তন পুলিশ অফিসারকে ঘিরে। পরিস্থিতির কারণে নিজের শহরে ফিরে আসতে হয় তাঁকে। একটা রহস্যমৃত্যুর তদন্তের দায়ভার পড়ে তার উপর। অ্যাকশন, রোমাঞ্চের মিশেলে তৈরি হবে সিরিজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক রায়চৌধুরী। অভিনয়ে দেখা যাবে বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য ও আয়ুষ দাসকে।
উল্লেখ্য, বিক্রম অভিনয় জীবন শুরু করেছিলেন বড়পর্দার মাধ্যমে। এরপর ছোটপর্দায় কাজ করে তিনি দর্শক মহলে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি। তারপর বিভিন্ন ওয়েব সিরিজেও দেখা গিয়েছে অভিনেতাকে। এবার সিরিজের দুনিয়ায় তাঁর এক নতুন যাত্রা শুরু। এরপর তাঁর প্রযোজনা সংস্থা আর কী চমক নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Post Views: 23

Continue Reading

Previous: অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল যৌথ বাহিনী, উরিতে খতম পাক জঙ্গি
Next: হরমুজ সংকটের মাঝেই নতুন আতঙ্ক, বন্ধের মুখে বাব এল-মানদেব সমুদ্রপথ

সম্পর্কিত গল্প

MAMATA-DILIP.jpg

শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

Online Desk মার্চ 15, 2026
WhatsApp-Image-2026-03-15-at-2.26.13-PM.jpeg

বড় কাছারিতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়

Online Desk মার্চ 15, 2026
FotoJet-1.jpg

দুলাল দের দ্বিতীয় ছবিতে একের পর এক চমক, টলিউডের একাধিক তারকাদের নিয়ে ‘ফাঁদ’এ পা দেবেন তিনি?

Online Desk মার্চ 15, 2026

You may have missed

MAMATA-DILIP.jpg

শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

Online Desk মার্চ 15, 2026
WhatsApp-Image-2026-03-15-at-2.26.13-PM.jpeg

বড় কাছারিতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়

Online Desk মার্চ 15, 2026
FotoJet-1.jpg

দুলাল দের দ্বিতীয় ছবিতে একের পর এক চমক, টলিউডের একাধিক তারকাদের নিয়ে ‘ফাঁদ’এ পা দেবেন তিনি?

Online Desk মার্চ 15, 2026
trump.jpg

একাধিক দেশের শান্তি প্রস্তাব খারিজ, ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে তৎপর ট্রাম্প

Online Desk মার্চ 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.