Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • একাধিক দেশের শান্তি প্রস্তাব খারিজ, ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে তৎপর ট্রাম্প

একাধিক দেশের শান্তি প্রস্তাব খারিজ, ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে তৎপর ট্রাম্প

Online Desk মার্চ 15, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধতে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ছে বিস্তর। সূত্রের খবর, যুদ্ধ থামাতে ট্রাম্পের কাছে আবেদন করেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। কিন্তু কোনও আলোচনাতেই আগ্রহী নন তিনি। উলটে ইরানকে পুরো পুরি ধ্বংস করতে তৎপর আমেরিকা। ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে নিজের দেশের সেনা বাহিনীকে একের পর এক নির্দেশ দিয়ে চলেছেন ট্রাম্প। অপরপক্ষে ইরান আগেই জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েল হামলা চালিয়ে গেলে তারাও প্রতিশোধ নেবে।
সূত্রের খবর, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিল ওমান এবং মিশর। তাদের প্রস্তাব শুনতেই চাননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দফতরের এক আধিকারিক জানান, আপাতত মধ্যস্থতায় আগ্রহী নন ট্রাম্প। বরং ইরানকে নাস্তানাবুদ করতে নতুন নতুন কৌশল বের করতে ব্যস্ত তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এই অবস্থাতেও যুদ্ধ থামাতে নারাজ আমেরিকা।

Post Views: 94

Continue Reading

Previous: মৃত্যুর গুজবের মাঝেই আক্রমণ, নেতানিয়াহুকে ‘অপরাধী’ ও ‘শিশু হত্যাকারী’ বলল ইরান
Next: দুলাল দের দ্বিতীয় ছবিতে একের পর এক চমক, টলিউডের একাধিক তারকাদের নিয়ে ‘ফাঁদ’এ পা দেবেন তিনি?

সম্পর্কিত গল্প

terror.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026
pak-iran.png

ইরানকে গোপন সামরিক আশ্রয়? পাকিস্তান নুর খান বিমানঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান রাখার অনুমতি, দাবি রিপোর্টের

Online Desk মে 12, 2026
uranium.jpg

গোপনে ভেনেজুয়েলা সঞ্চয় করছিল ইউরেনিয়াম! অভিযান চালিয়ে উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk মে 11, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.