Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: চার বছরের শিশুকে নৃশংশ ভাবে খুনের অভিযোগ উঠল বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখনউয়ের চক এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত বাবা ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম ভীষ্ম খারবান্দা (৩৫) এবং তার স্ত্রী রাগিনী খারবান্দা (৩০)। নিহত শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে নেহেরু যুব কেন্দ্রের কাছ থেকে দুজনকেই গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, উন্নাওয়ের বাসিন্দা সুধা কাশ্যপ অভিযোগ দায়ের করার ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগে তিনি বলেন, তাঁর জামাই ভীষ্ম তাঁকে ১২ মার্চ খবর দেন যে, তাঁর নাতি অর্ণবের মৃত্যু হয়েছে বলে। বিষয়টি নিয়ে এক পুলিশ কর্তা বলেন, ‘পরিবার যখন লাজপত নগরের বাড়িতে পৌঁছায়, তখন তারা বারান্দায় শিশুটির মৃতদেহ দেখতে পায়। তারা দেখে নাবালকের সারা শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন। যা থেকে বোঝা যায় শিশুটিকে নির্মমভাবে মারধর করা হয়েছে। পায়েও পোড়ার চিহ্ন ছিল।’ পুলিশ জানিয়েছে, শিশুটির আসল মা কয়েক বছর আগে অসুস্থতার কারণে মারা গেছেন।

শিশুটির দিদিমার অভিযোগ, ভীষ্ম এবং রাগিণী সম্পত্তির লোভে ছেলেকে হত্যা করেছে। গোটা বিষয়টি নিয়ে চক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।তদন্তে নেমে পুলিশের একটি দল অপরাধে ব্যবহৃত বিভিন্ন জিনিস উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে একটি ঝাড়ু, একটি ছুরি, একটি স্কেল, একটি বেল্ট এবং একটি দড়ি। ধৃত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 20

Continue Reading

Previous: কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে
Next: ১৭ মার্চ, বাঙালির আবেগ এবং আত্মপরিচয় দিন

সম্পর্কিত গল্প

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026

You may have missed

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.