Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • গঙ্গা সাগর ছাড়ার আগেও মোদীকে আক্রমণ নিশ্চলানন্দ সরস্বতীর

গঙ্গা সাগর ছাড়ার আগেও মোদীকে আক্রমণ নিশ্চলানন্দ সরস্বতীর

Online Desk জানুয়ারি 16, 2024
WhatsApp-Image-2024-01-16-at-17.35.32.jpeg

সুমন গঙ্গোপাধ্যায় ,গঙ্গাসাগর: গঙ্গা সাগর ছাড়ার আগে ফের নাম না করে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিলেন পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। এমনকী জ্যোতি বসু, মুলায়ম সিংদের উদাহরণ টেনে কার্যত মোদীকে ‘ সমঝে’ থাকার বার্তাও দিলেন পুরীর শংকরাচার্য । তাঁর বক্তব্য, “ দেখুন যাঁরাই আমার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তাঁরা সকলেই ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ‘চুরচুর’ হয়ে গিয়েছেন।” উদাহরণস্বরূপ মুলায়ম সিং যাদব, লালুপ্রসাদ যাদব, নরসিমা রাও এবং জ্যোতি বসুর প্রসঙ্গ টানেন তিনি। শংকরাচার্য বলেন,”এঁরা আমার সঙ্গে বিরোধ করেছিলেন তার পর আমায় কিছু করতে হয়নি। তাঁরা নিজেরাই ক্ষমতাচ্যুত এবং অস্তিত্বহীন হয়ে পড়েন।”
পাশাপাশি সাগরমেলা নিয়ে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা করে শংকরাচার্য বলেন,”গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার নিজের সীমার মধ্যে থেকে কাজ করেছে। অযথা ধর্মীয় হস্তক্ষেপ করে সাগরমেলার কোনও মর্যাদা নষ্ট করেনি এই রাজ্যের সরকার। মেলার যাবতীয় ব্যবস্থাপনা ঐতিহ্য মেনেই হয়েছে। গঙ্গাসাগর মেলায় রাজ্যের শাসক বিচারবুদ্ধির পরিচয় দিয়েছে।”এদিন শংকরাচার্য আরও জানান,”যাঁর কথায় লোভ, ভয় ও উদ্বেগ থাকে, সেই কথায় কোনও প্রভাব পড়ে না। আমার কথায় যদি লোভ , ভয় এবং উদ্বেগ থাকত তাহলে আমার কথাতেও প্রভাব পড়ত না। কিন্তু আমার কথায় প্রভাব পড়ে। মূর্তি প্রতিষ্ঠা নিয়ে যে আড়ম্বর হচ্ছে, এই নিয়ে যদি সুপ্রিম কোর্ট আমার কাছে কিছু জানতে চায় তখন আমি সমস্ত কিছু দেখে আমার মতামত দেব।”
বিজেপি শংকরাচার্যকে কংগ্রেসের লোক আখ্যা দেওয়ার প্রশ্নে প্রত্যুত্তরে শংকরাচার্য জানান, “কংগ্রেস আমলে তবে কি আমি জনসংঘের হয়ে কথা বলতাম? মোদি, যোগী, সোনিয়া সকলেই জানেন আমি কোনও রাজনৈতিক দলের লোক নই।”

Post Views: 54

Continue Reading

Previous: ‘বালি চোরকে’ গিলে খেল রূপনারায়ণ নদী
Next: ইস্টবেঙ্গলে আসছে বাংলাদেশের ফুটবলার

সম্পর্কিত গল্প

amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
TRUMP.png

ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও

Online Desk মার্চ 8, 2026
WAR-SHIP2.png

ইরানি যুদ্ধজাহাজকে মানবিক সহায়তা, ভারতকে ধন্যবাদ জানাল ইরান

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.