Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির সফরের সময় প্রোটোকল ঠিকভাবে মানা হয়েছিল কি না, সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেই সফর ঘিরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নির্দিষ্ট সরকারি প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি। সাধারণত রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর সফরের সময় রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা কোনও রাক্য সরকারের কোন প্রতিনিধির উপস্থিতি থাকে। কিন্তু ওই সফরে তা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছে।
এই বিষয়টি সামনে আসার পরই কেন্দ্র বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে জানতে চেয়েছে, রাষ্ট্রপতির সফরের সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রাজ্য প্রশাসন কীভাবে সেই সফরের আয়োজন করেছিল। প্রোটোকল সংক্রান্ত সমস্ত তথ্য ও ঘটনাপ্রবাহ বিশদে জানিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্য সরকারকে।
অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, দেশের রাষ্ট্রপতির সফরের ক্ষেত্রে যে ধরনের মর্যাদা ও প্রোটোকল বজায় রাখার কথা, তা সঠিকভাবে পালন করা হয়নি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে। রাজ্যের তরফে বলা হয়েছে, অনুষ্ঠানের প্রকৃতি ও আয়োজকদের বিষয়টি বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এই পরিস্থিতিতে গোটা ঘটনার প্রশাসনিক দিকটি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। এখন রাজ্য সরকারের তরফে কী ব্যাখ্যা দেওয়া হয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পরবর্তী কী পদক্ষেপ নেয়, তা নিয়েই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

Continue Reading

Previous: ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও
Next: মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-67.webp

এনকাউন্টারে নিহত ধুলিয়ানের সামাউল, ডিএসপিকে বাঁচাতে মাথা লক্ষ্য করে গুলি, কী বলছে পুলিশ?

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.