Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

Online Desk মে 24, 2025
20250524_151202.jpg

ওঙ্কার ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তিতে স্থগিতাদেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। অবশেষে আদালতে সেই সিদ্ধান্ত ধাক্কা খেল। প্রশাসনের এমন ফরমানের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত।

বস্টনের ফেডারেল আদালত এই সংক্রান্ত মামলায় জানিয়েছে, আপাতত বিদেশি ছাত্রদের ভর্তি নিতে পারবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানকে এই কাজে বাধা দিতে পারবে না প্রশাসন। সেই সঙ্গে বলা হয়েছে, পড়ুয়াদের ভিসাও বাতিল করা যাবে না। পরবর্তী নির্দেশ যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ রয়েছে, এ ছাড়া হিংসা ছড়ানো এবং ইহুদি বিদ্বেষ এর অভিযোগ তোলা হয় পড়ুয়াদের বিরুদ্ধে। আর সে কারণেই বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছিলেন, ‘প্রশাসন হাভার্ডের কাছে জবাব চাইছে। ওরা নানা রকম হিংসা ও ইহুদিবিদ্বেষে অভিযুক্ত। চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও যোগসাজেশ রয়েছে। বিদেশি ছাত্র ভর্তি করানো কোনও অধিকার নয়, এটা এক ধরনের সুবিধা মাত্র।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, কর্তৃপক্ষ যদি ৭২ ঘন্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে পারে তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে। তার মাঝেই আদালত স্থগিতাদেশ দিল।

Post Views: 181

Continue Reading

Previous: পুলিশ আগে সেন্ট্রাল পার্কে জায়গা ঠিক করুক, বিকাশ ভবন ছাড়ব তারপর ! জানিয়ে দিল আন্দোলনকারী শিক্ষকরা
Next: ভারতের আকাশে বাংলাদেশের ড্রোন?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.