Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুলিশ আগে সেন্ট্রাল পার্কে জায়গা ঠিক করুক, বিকাশ ভবন ছাড়ব তারপর ! জানিয়ে দিল আন্দোলনকারী শিক্ষকরা

পুলিশ আগে সেন্ট্রাল পার্কে জায়গা ঠিক করুক, বিকাশ ভবন ছাড়ব তারপর ! জানিয়ে দিল আন্দোলনকারী শিক্ষকরা

Online Desk মে 24, 2025
T.jpg

নিজস্ব সংবাদদাতা : ১৮ দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলনে রয়েছে শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এফআইআর করা যাবেনা। বিকাশ ভবনের বদলে অন্য স্থানে আন্দোলন চালিয়ে যাবার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শনিবার, হাইকোর্টের রায়ে সাড়া দিয়ে আন্দোলনকারীরা জানিয়ে দিলেন, অবস্থান বদলাচ্ছে ঠিকই, কিন্তু আন্দোলন থামছে না, বরং আরও সংগঠিতভাবে চলবে।

শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, ২০১৬ সালের ‘যোগ্য’ চাকরিহারাদের আন্দোলনের জন্য সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চল নির্ধারিত করা হয়েছে। পর্যায়ক্রমে সেখানে ২০০ জন অবস্থানকারীর অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনকে সেখানে বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা ও প্রয়োজনে অস্থায়ী তাঁবুর ব্যবস্থাও করতে বলা হয়েছে। এরপরই চাকরিহারা আন্দোলনকারীরা জানান, তাঁরা বিকাশ ভবন থেকে সেই নির্ধারিত জায়গায় সরবেন।

শনিবার আন্দোলনের ১৮তম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, সমস্ত সাংসদদের কাছে চিঠি পাঠানো হবে, যাতে চাকরি হারানো এই শিক্ষকদের ইস্যু লোকসভায় গুরুত্ব পায়। তাঁদের স্পষ্ট বার্তা, রাজ্য সরকারের তরফ থেকে যদি সোমবারের মধ্যে কোনও সদুত্তর না আসে, তবে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান শিক্ষক শিক্ষিকারা। যদিও তাঁরা এও জানিয়ে দিয়েছেন, সেন্ট্রাল পার্কে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট নির্দেশিত পরিকাঠামো পুরোপুরি তৈরি না হচ্ছে, ততদিন বিকাশ ভবনের সামনেই তাঁদের অবস্থান চালু থাকবে। অর্থাৎ হঠাৎ করেই তাঁরা স্থান পরিবর্তন করছেন না, বরং নির্দিষ্ট শর্ত পূরণ না হলে পুরনো অবস্থানেই থাকবেন।

গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাঁদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। যদিও এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, “পুলিশ যথেষ্ট ধৈর্য দেখিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় বাধ্য হয়ে পুলিশ ব্যবস্থা নেয়।”

চাকরিহারাদের পক্ষ থেকে বার্তা স্পষ্ট—তাঁদের লড়াই ন্যায়সঙ্গত, তাই সহজে থামার নয়। জায়গা বদলালেও তাঁদের প্রতিবাদ এবং আন্দোলনের আগুন জ্বলবে ততদিন, যতদিন না তাঁরা সুবিচার পান। আপাতত, রাজ্য সরকারের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Post Views: 245

Continue Reading

Previous: কলকাতায় জঞ্জাল এড়াতে নয়া পদক্ষেপ পুরসভার, চালু হোয়াটসআপ নম্বর
Next: হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.