Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ফাইবার যখন বন্ধু

ফাইবার যখন বন্ধু

Online Desk জানুয়ারি 3, 2024
IMG-20240102-WA0063.jpg

সম্পূর্ণা সেনগুপ্ত ওঙ্কার ডেস্ক: আজীবন সুস্বাস্থ ধরে রাখার ম্যাজিক মন্ত্র হল নিয়মিত শরীরচর্চা এবং তার সাথে একটি সুষম খাদ্য তালিকা। শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখতে ফাইবার একান্ত আবশ্যক। ফল, সবজি, আনাজপাতি, বীজ জাতীয় খাবারে রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার। তবে, কী ধরনের ফাইবার খাবেন, কতটা খাবেন, তা নির্ভর করছে আপনার শরীরের উপর।
ফাইবার কী?
প্রায়শই ডাক্তারেরা দৈন্দিন খাদ্য তালিকায় অধিক মাত্রায় ফাইবার রাখতে পরামর্শ দেন। কিন্তু, এই ফাইবার আসলে কী? অনেকেই হয়ত বিষয়টা ঠিক জানেন না। ফাইবার মূলত খাবারের আঁশ অথবা রাফ অংশ, যা পরিপাক এনজাইম দ্বারা সম্পূর্ণরূপে ভাঙা যায় না। অর্থাৎ খাদ্যের কিছু অপাচ্য আঁশ জাতীয় অংশই ফাইবার। ফাইবার, কিন্তু হজম করা যায় না। পেট ভরানো এবং পেট পরিষ্কার করাই এর মূল কাজ। মলের মাধ্যমে ফাইবার শরীরের বাইরে বেড়িয়ে যায়, ফলে ফাইবার জাতীয় খাদ্য, আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রকে ভিতর থেকে পরিষ্কার রাখতে বিশেষ সাহায্য করে।

কোন কোন খাবারে থাকে ফাইবার?
ফাইবারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। দ্রাব্য ফাইবার, এবং অদ্রাব্য ফাইবার। দ্রাব্য ফাইবারের মধ্যে ওটস, বার্লি, আপেল, কমলালেবু ইত্যাদি সহজপাচ্য এবং রোজের খাদ্য তালিকায় রাখতে পারেন অনায়াসেই। দ্রাব্য ফাইবার রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, অদ্রাব্য ফাইবার পেট পরিষ্কারে বিশেষ উপকারী। যেমন, আটা, বাদাম, বীজ, সবজি ইত্যাদি।

রোজ কতটা ফাইবার খাবেন?
বিশ্ব স্বাস্থ সংস্থার নির্দেশ অনুযায়ী, একজন প্রাপ্ত বয়স্ক মহিলার প্রতিদিন ২০ থেকে ২৫ গ্রাম এবং একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের প্রতিদিন ৩৮ থেকে ৪০ গ্রাম ফাইবার প্রয়োজন। তবে, যে কোনো খাদ্যাভ্যাস শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।
মনে রাখুন
হুট করে হাই ফাইবার ডায়েট শুরু করা উচিত নয়। সে ক্ষেত্রে পেটে ব্যথা, গ্যাসের সমস্যা হতে পারে। তাই ধীরে ধীরে খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। কোষ্ঠকাঠিন্য, পাইলস, ফিশারের মতো সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই রোজকার ডায়েটের অবশ্যই ফাইবার রাখতে হবে। এতে বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক থাকে।

Post Views: 56

Continue Reading

Previous: জোটের জটে ফেঁসে গেছে বামেরা
Next: সিরিজ বাঁচানোর লড়াইয়ে দলের ব্যাটিং নিয়ে কী বললেন রোহিত!

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.