Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম ;
গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের একাধিক ভোটার। চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে ‘ডিলিটেড’ লেখা দেখে হতবাক তাঁরা।
সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের পাতরপাড়া গ্রামের বাসিন্দা বেলি পাতর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন। মহিশগোট প্রাথমিক বিদ্যালয়ের ১৪৮ নম্বর বুথের ভোটার হলেও ফাইনাল ভোটার তালিকায় তাঁর নাম নেই। তালিকায় তাঁর নামের জায়গায় বড় করে ‘ডিলিটেড’ লেখা রয়েছে। একই ধরনের ঘটনা সামনে এসেছে গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ নম্বর বুথেও। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ বিশুইয়ের নামও ফাইনাল ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, বেলি পাতর ও নিত্যানন্দ বিশুই—দু’জনেই এই এলাকার ভূমিপুত্র এবং তাঁদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এখানে বসবাস করছেন। অথচ তাঁদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তাঁরা কেউই রোহিঙ্গা নন, মুসলিম নন বা বাংলাদেশ থেকে আসা হিন্দুও নন। তবুও তাঁদের নাম বাদ যাওয়ায় তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকেও তাঁরা বঞ্চিত হতে পারেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশেই পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাতে একজনেরও নাম বাদ না যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে।
জানা গেছে, নিত্যানন্দ বিশুই ও তাঁর দাদা কলকাতায় থাকেন। বড় দাদার নাম ভোটার তালিকায় থাকলেও ছোট ভাই নিত্যানন্দ বিশুইয়ের নাম তালিকায় নেই। প্রতি ভোটেই তাঁরা ভোট দিয়ে এসেছেন বলে দাবি তাঁদের। ফলে নাম বাদ যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।এদিকে মহিশগোট প্রাথমিক বিদ্যালয়ের ১৪৮ নম্বর বুথের বিএলও অতনু বেরা এবং গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ নম্বর বুথের বিএলও অশুয়ালী শিং জানিয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে যথাযথ সহযোগিতা করা হবে। সব মিলিয়ে ভোটার তালিকায় নাম না থাকায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন সাঁকরাইল ব্লকের একাধিক ভোটার।

Post Views: 178

Continue Reading

Previous: দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল
Next: মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.