Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • প্রবীন নাগরিকদের জন্য সুখবর। এবার বয়স্ক নাগরিকেরাও আসতে চলেছেন স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায়

প্রবীন নাগরিকদের জন্য সুখবর। এবার বয়স্ক নাগরিকেরাও আসতে চলেছেন স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায়

Online Desk এপ্রিল 20, 2024
WhatsApp-Image-2024-04-20-at-21.13.02.jpeg

শুভাশিস চট্টোপাধ্যায়ঃ প্রবীন নাগরিকদের জন্য সুখবর। এবার বয়স্ক নাগরিকেরাও আসতে চলেছেন স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায়। দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে এমনই নির্দেশিকা পাঠিয়েছে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI. এতদিন পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সীরা নতুন করে স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্স করতে পারতেন না। তবে ৬৫ বছরের আগে যারা স্বাস্থ্য বিমা করিয়েছিলেন তাঁরা বছর বছর হেলথ ইন্সুরেন্স রিনিউ বা পুনঃনবীকরণ করতে পারতেন। এর ফলে যারা ৬৫ বছরের আগে স্বাস্থ্য বিমা করেননি তাঁরা অসুবিধায় পড়তেন। অনেকদিন ধরেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবীন মানুষ স্বাস্থ্য বিমার বয়সসীমা বাড়ানোর দাবি তুলছিলেন। এবার তাদের দাবি মেনে নিয়ে গত ১ এপ্রিল থেকে বয়স্ক নাগরিকদেরও স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্সুরেন্সের আওতায় আনতে দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশিকা পাঠিয়েছে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI. স্বাস্থ্য বিমা সংগঠনগুলি অবশ্য জানিয়েছে প্রবীনদের নতুন করে হেলথ ইন্সুরেন্সের আওতায় আনতে তাদের কোনও সমস্যা নেই, তবে তার জন্য গুনতে হবে অতিরিক্ত গাঁটের কড়ি। সেক্ষেত্রে নবীনদের থেকে বেশকিছুটা উচ্চহারে বিমার প্রিমিয়াম গুনতে হবে অতি প্রবীন মানুষদের।

Post Views: 79

Continue Reading

Previous: মোহনবাগান তাঁবুতে অবশেষে এলো লিগ শিল্ড
Next: বেঙ্গল প্রো টি২০তে দল কিনল রেশমি গ্রুপ

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.