Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গভীর নিম্নচাপ জেরে শুরু বৃষ্টিপাত,সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

গভীর নিম্নচাপ জেরে শুরু বৃষ্টিপাত,সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

Online Desk আগস্ট 18, 2024
20240818_124338.jpg

গোপাল শীল, দক্ষিন চব্বিশ পরগনা:কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।। জানা গেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে।রবিবার এই নিম্নচাপ আরও সুস্পষ্ট আকার নিয়েছে। আর যার জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে শনিবার থেকেই দক্ষিণ 24 পরগণা জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। রবিবার সকাল থেকেই জেলার নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া। তুমুল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া থাকার কারনে উত্তাল রয়েছে সমুদ্র। ইতিমধ্যেই দুর্যোগের পূর্বাভাস পেয়েই জেলার রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবীদের কয়েক হাজার ট্রলার। দক্ষিণবঙ্গের নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।
একদিকে গভীর নিম্নচাপ অন্যদিকে সোমবার পূর্ণিমার কোটাল যার জেরে নদী এবং সমুদ্রে জলস্তর বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যার কারনে সুন্দরবনের একাধিক জায়গায় নতুন করে নদী ও সমুদ্র বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতে সুন্দরবনের সমস্ত দুর্বল নদী ও সমুদ্র বাঁধ গুলির উপর নজর রেখেছে সেচ দপ্তর। পঞ্চায়েত গুলিকে এলার্ট থাকার কথা বলা হয়েছে।

Post Views: 70

Continue Reading

Previous: ইংরেজবাজারে লরি – বাস সংঘর্ষ মৃত ৫
Next: আমার বক্তব্যর ভুল বাখ্যা হয়েছে, আরজিকর নিয়ে বললেন সৌরভ

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.