Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

ওঙ্কার ডেস্কঃ রবিবার সন্ধ্যায় বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোম ও মঙ্গলবার পরপর দুই দিন একাধিক বৈঠক। সূত্রের খবর, বৈঠক শুরুর আগে জ্ঞানেশ কুমার যেতে পারেন কালীঘাট মন্দিরে। যেতে পারেন বেলুড় মঠেও। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে জানান, “এমন কিছু জানা নেই। তবে তাঁর ব্যক্তিগত কোনও প্রোগাম থাকলে তিনি সেখানে যেতে পারেন।”

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পা রাখবে। দুইদিন ঠাসা কর্মসূচি রয়েছে জ্ঞানেশ কুমারদের। রাজনৈতিক দলগুলি থেকে রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিক থেকে এসপি, জেলাশাসক, বিএলওদের সঙ্গে বৈঠক করবেন।

এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর দেখা গেল রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। এখনও বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের নাম। বিধানসভা ভোট দোরগোড়ায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই বিচারাধীন ভোটার ও ভোটের নির্ঘণ্ট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী বলেন সেই দিকেও তাকিয়ে সকলে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে ফিরে যাওয়ার পর ভোটের দিনক্ষণ জানা যাবে।

Continue Reading

Previous: রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?
Next: ইরানি যুদ্ধজাহাজকে মানবিক সহায়তা, ভারতকে ধন্যবাদ জানাল ইরান

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-67.webp

এনকাউন্টারে নিহত ধুলিয়ানের সামাউল, ডিএসপিকে বাঁচাতে মাথা লক্ষ্য করে গুলি, কী বলছে পুলিশ?

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.