Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আড়াইদিনে ধরমশালা টেস্ট জিতে ইংল্যান্ডকে ৪-১ এ হারালো টিম ইন্ডিয়া

আড়াইদিনে ধরমশালা টেস্ট জিতে ইংল্যান্ডকে ৪-১ এ হারালো টিম ইন্ডিয়া

Online Desk মার্চ 9, 2024
WhatsApp-Image-2024-03-09-at-14.20.44.jpeg

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশামতোই আড়াই দিনে শেষ হয়ে গেল ধরমশালা টেস্ট ম্যাচ। ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়ে দিল ভারতীয় দল। সিরিজের ফল ৪-১। প্রথম ইনিংসে ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। লড়াই করলেন একমাত্র জো রুট। বাকিরা কেউই তাঁকে সঙ্গ দিতে পারলেন না। ৮৪ রান করেন রুট। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। জোড়া উইকেট নিলেন কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা। ভালো বোলিং করলেন রবীন্দ্র জাডেজাও। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইকেট পেলেন না মহম্মদ সিরাজ।ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে সব বিভাগেই ইংল্যান্ডকে টেক্কা দিল ভারত। দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাটাররা কেউ না কেউ যেমন ভালো পারকফরম্যান্স দেখিয়েছেন, তেমনই বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। ব্যাটিংয়ে সেরা পারফরম্যান্স তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালের। অধিনায়ক রোহিত শর্মা, শুবমান গিল, জাজেডাও ভালো ব্যাটিং করলেন। অভিষেক সিরিজে সরফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কলও ভালো পারফরম্যান্স দেখালেন। বোলারদের মধ্যে বুমরা, অশ্বিন, কুলদীপ, জাডেজা অসাধারণ পারফরম্যান্স দেখালেন। দলগত পারফরম্যান্সেই সাফল্য পেল ভারতীয় দল।

Post Views: 83

Continue Reading

Previous: হাতি গন্ডারের গোপন আস্তানা কাজিরাঙায় প্রধানমন্ত্রী
Next: উত্তরে “দাদার কীর্তি”, সুদীপ বন্দ্যোপাধ্যায় না তাপস রায়!

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.