Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকে

ভারতের পণ্যে ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকে

Online Desk আগস্ট 26, 2025
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বুধবার অর্থাৎ ২৭ আগস্ট থেকে ভারতের পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো ৫০ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। যদিও আগেই এই শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। এ বার এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করল ওয়াশিংটন। সরকারি ভাবে নির্দেশিকাটি প্রকাশ করা না হলেও তার খসড়া ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর ওই নির্দেশিকা তৈরি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোন রাত ১২টা ১মিনিট থেকে নয়া হারে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী ওই সময় পড়েছে বুধবার সকাল ৯টা ৩১ মিনিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যে হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দেশিকায় সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার যে হুমকি তা মোকাবিলা করার জন্যই ভারতের পণ্য আমদানির উপর কর চাপানো হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত তেল কেনার জন্য মস্কো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে বলে মনে করে ওয়াশিংটন। আর সে কারণেই ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন এই চাপের মুখে পড়ে ভারত নিজেদের অনমনীয় অবস্থান জানিয়ে দিয়েছে। সোমবার গুজরাটের আহমেদবাদের এক সভা থেকে মোদী আরও বলেন, ‘যতই চাপ আসুক না কেন, আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প নিয়েছিলাম আমরা। সেই সংকল্পের পথে অনেক দূর এগিয়ে গিয়েছি। দেশ এখন শক্তিশালী হয়েছে।’

Post Views: 175

Continue Reading

Previous: ‘মার্কিন চাপের মুখে আত্মসমর্পণ করব না’, বার্তা প্রধানমন্ত্রীর
Next: ইউক্রেনের প্রেসিডেন্টকে পছন্দ করেন না পুতিন, দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.