Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ

ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ

Online Desk সেপ্টেম্বর 12, 2025
cp-radha.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাধাকৃষ্ণণকে শপথবাক্য পাঠ করান। এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এ ছাড়া অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, পীযূষ গোয়েল এবং নীতিন গড়করি-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের ৯ তারিখে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণণ জয়ী হন। এনডিএ মনোনীত রাধাকৃষ্ণণ ৪৫২ ভোট পেয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং রাজ্যপাল এস আব্দুল নাজির। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু শুক্রবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ নয়াদিল্লিতে শ্রী সিপি রাধাকৃষ্ণণজি-র শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই এবং তার ফলপ্রসূ মেয়াদের জন্য শুভকামনা জানাই।’

প্রসঙ্গত, ৬৮ বছর বয়সী রাধাকৃষ্ণণ আরএসএস মতাদর্শে বিশ্বাসী। মৃদুভাষী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করার পর, তিনি ১৯৭৪ সালে ভারতীয় জনসঙ্ঘের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হন।

Post Views: 108

Continue Reading

Previous: এবারে চুরি ইস্টবেঙ্গল ক্লাবে,অভিযোগ শীর্ষকর্তার
Next: সিকিমে ধস নেমে বিপর্যয়, মৃত্যু একই পরিবারের ৪ জনের

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.