Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লড়ছে ইংল্যান্ড, কুম্বলের পরে ভারতের দ্বিতীয় ৫০০ উইকেট অশ্বিনের

লড়ছে ইংল্যান্ড, কুম্বলের পরে ভারতের দ্বিতীয় ৫০০ উইকেট অশ্বিনের

Online Desk ফেব্রুয়ারি 16, 2024
thumb_8586-1.jpg

স্পোর্টস ডেস্ক :–টেস্টে নতুন ইতিহাস রবিচন্দ্রন অশ্বিনের। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির ভারতীয় স্পিনারের। শুক্রবার নিজের ৯৮তম টেস্টে ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলিকে আউট করে মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড করলেন তিনি। দেশের মাটিতে ৫৮ টেস্টে ৩৪৭ উইকেট পেয়েছেন অশ্বিন। তারমধ্যে ২৬ বার পাঁচ বা তারও বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে। ৬ বার টেস্টে দশ বা তারও বেশি উইকেট নিয়েছেন। ভারতের দ্বিতীয় হলেও বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় স্পিনার।

প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান ছিল ভারতের। দ্বিতীয় দিন ১১৯ রান যোগ করে ভারতীয় ব্যাটাররা। আগের দিন ১০০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। এদিন ১১২ রানে ফেরেন। অভিষেক টেস্টে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া হয় ধ্রুব জুড়েলের। ১০৪ বলে ৪৬ রানে আউট হন। ইনিংসে রয়েছে ৩টি ছয় এবং ২টি চার। ৩৩১ রানের মাথায় জাদেজা আউট হওয়ার পর মনে হয়েছিল চারশো রানের গণ্ডি পেরোতে পারবে না ভারত। কিন্তু অষ্টম উইকেটে ৭৭ রান যোগ করে অশ্বিন-ধ্রুব জুটি। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৬ রান যোগ করেন বুমরা। ৪৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৪ উইকেট নেন মার্ক উড। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৮৯ রান যোগ করে জাক ক্রলি, বেন ডাকেট। যদিও সিংহভাগ রান দ্বিতীয় জনের। ওপেনিং পার্টনারশিপ ভাঙেন অশ্বিন। ১৫ রানে আউট হন ক্রলি।‌ ২৩ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৩৭।

Post Views: 103

Continue Reading

Previous: উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তিত নির্বাচনী কমিশন, প্রতিটি জেলার প্রতিনিয়ত রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক
Next: ভারত বাংলাদেশ ক্রস বর্ডার সাইকেল র্যা লি ভাষা সূত্র এবং হান্ড্রেড মাইলসের যৌথ উদ্যোগে

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.