Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মোহনবাগানের পরে এবারে দেশকে জেতাতে চান শুভাশিস

মোহনবাগানের পরে এবারে দেশকে জেতাতে চান শুভাশিস

Online Desk মে 22, 2025
Screenshot_2025-05-22-11-40-52-74_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

স্পোর্টস ডেস্ক : ক্লাব মরসুমে অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। এ বার সামনে জাতীয় দলের জার্সি গায়ে কঠিন চ্যালেঞ্জ তাঁর। ক্লাব মরসুমের ধারাবাহিকতা বজায় রেখে এ বার আন্তর্জাতিক ফুটবলের লক্ষ্যেও সফল হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন শুভাশিস বোস। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ী বাংলার এই তারকা মনে করেন, থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত গোল অক্ষত রাখা এবং গোল করা। নিজের শহর কলকাতায় তারই প্রস্তুতি শিবির চলছে এখন। সেই প্রস্তুতি শিবিরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই লক্ষ্যের কথা জানালেন শুভাশিস।

তিনি বলেন, “আমি মনে করি আমাদের দলে অনেক প্রতিভাবান এবং সৃজনশীল খেলোয়াড় আছে, যারা গোল করতে পারে। এমনকী, সুনীল (ছেত্রী) ভাই-ও দলে ফিরে এসেছে, তাই আশা করি, আগামী দুটি ম্যাচে আমরা গোল করব এবং রক্ষণভাগেও দৃঢ়তা বজায় রেখে ক্লিন শিট রাখতে পারব।শুভাশিস আরও বললেন,এই বছরটা আমার খুব ভাল কেটেছে এবং এই ধরনের একটি মরসুম যে কোনও খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এই পারফরম্যান্স আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং নিজেকে উন্নত করতে অনুপ্রাণিত করে, যাতে আমি দেশের জন্য আরও ভাল খেলতে পারি। আমরা আমাদের সেরাটা দিতে চাই ও ভারতকে জেতাতে চাই।

আমি বিশেষভাবে খুশি যে এই শিবিরটা কলকাতায় হচ্ছে এবং ফেডারেশন এখানে ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্সের মত সুবিধা গড়ে তুলেছে, যাতে জাতীয় দল ভাল মানের মাঠে অনুশীলন করতে পারে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, যে দেশের হয়ে খেলতে পারছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কখনও ভাল খেলি, কখনও খারাপ— এটাই খেলার অঙ্গ। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা সবাই একসঙ্গে খেলি। দল হিসেবে কাজ করি। আমরা শুধু গোল বাঁচাতে পারি না, গোল দিতেও পারি”।

মোহনবাগান -এর হয়ে আইএসএল মরসুমে অসাধারণ সাফল্য, এবং বর্ষসেরা ফুটবলারের পুরস্কার—এ সব কিছুই আরও সাফল্যের জন্য তাঁকে উসকে দিয়েছে। জুন মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ভারতের নীল জার্সিতেও সেই সাফল্য বজায় রাখতে চান তিনি।
আগামী ১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে তারা হংকংয়ের মুখোমুখি হবে, যা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের প্রস্তুতির অঙ্গ হিসেবে ৪ জুন তারা থাইল্যান্ডের পাতুম থানিতে একটি প্রীতি ম্যাচ খেলবে সেই দেশের জাতীয় দলের বিরুদ্ধে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। বাছাই পর্বে মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের এক নম্বর দলগুলি মূলপর্বে উঠবে, যেখানে ইতিমধ্যেই ১৮টি দল জায়গা পাকা করে ফেলেছে। ভারত রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত চলবে বাছাই পর্বের এই খেলাগুলি। তার পরেই বোঝা যাবে কারা এই গ্রুপ থেকে ২০২৭-এ সৌদি আরবে এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।

এই গ্রুপে ভারতই (১২৬) ফিফা ক্রমতালিকায় সবার ওপরে থাকা দল। হংকং রয়েছে ১৫৫ নম্বরে, সিঙ্গাপুর ১৬০-এ ও বাংলাদেশ ১৮৫। তবে প্রথম ম্যাচেই ভারত হোঁচট খেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। গ্রুপে থাকা অপর দুই দল হংকং ও সিঙ্গাপুর-ও তাদের ম্যাচে গোলশূন্য ড্র করে। ফলে গ্রুপের প্রতিটি দলই একই জায়গায় রয়েছে। ভারতের স্বস্তির কারণ বলতে শুধুমাত্র এটুকুই। তবে হংকংয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে ভারতকে জেতার সংকল্প নিয়েই নামতে হবে।

Post Views: 227

Continue Reading

Previous: আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে সম্মেলন
Next: হংকং ম্যাচকে থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছেন ভারতীয় কোচ

সম্পর্কিত গল্প

Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.