Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট

Online Desk আগস্ট 1, 2024
777777777777777777777.png

নিজেস্ব প্রতিনিধিঃ মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা, পাটোয়ার খানা, হোটেল, দোকানপাট। কুল্লুর মালানা খাদ ও বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্প কার্যত জলের তলায়। নিখোঁজ বহু মানুষ। আটকে অন্তত ২০০ পর্যটক। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মেঘভাঙা বৃষ্টি কেদারনাথে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। আটকে অন্তত ২০০ পর্যটক। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে হিমাচল প্রদেশের শিমলা ও মান্ডিতেও মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। মান্ডি জেলার পাধার মহকুমার থালতুখোদে মেঘভাঙা বৃষ্টির জেরে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এলাকা থেকেও নিখোঁজ নয়জন, জানিয়েছেন মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ। সবমিলিয়ে প্রকৃতির রোষে দুই পাহাড়ি রাজ্য। উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, পুলিশকর্মী ও হোমগার্ড। ড্রোনের সাহায্যে নিখোঁজ ব্যক্তিদের তল্লাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোয়ানেরা। বন্যায় ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। বন্যা দুর্গতদের উদ্ধারে হাত মিলিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুল্লুর মালানা খাদ ও বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘভাঙার খবর পাওয়ার গিয়েছে।
বুধবার রাত থেকে বৃষ্টির কারণে ঘনভি ও সমেজ খাদে জলস্তর বেড়ে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। ভেসে গিয়েছে ৫টি বাড়ি, ২টি ফুট ব্রিজ, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎপ্রকল্পের রেস্ট হাউস, একটি জেসিবি মেশিন ও ৩টি ছোট যানবাহন। লাগাতার বৃষ্টির জেরে সড়ক যোগযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ নম্বর জাতীয় সড়কের ঝাকরি থেকে কিন্নর পর্যন্ত রাস্তা যান চলাচলের জন্য খোলা থাকলেও জেওরি থেকে ঘানভি পর্যন্ত রাস্তা বন্ধ। হিমাচল প্রদেশ ও উত্তরা খন্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী সের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। মোদী সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Post Views: 78

Continue Reading

Previous: স্বপ্নিলের হাত ধরে ফের শুটিংয়ে পদক ভারতের
Next: মত্ত যুবকদের তাণ্ডব ! নাজেহাল পুলিশ

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.