Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

সুনন্দা দত্ত, হুগলি : অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তবুও এই রাজ্য তথা দেশে এখনও বহু মানুষের মাথার উপর ছাদ নেই। জীবন যাপনের কোনও চেনা ছক বা গতি নেই। সমাজ তাদের নাম দিয়েছে, ভবঘুরে। এই অসহায় ভবঘুরে নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন হল হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাহগঞ্জে।

এই আশ্রয়স্থলের ফলকের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান তাপস মুখার্জি সহ এই পৌর এলাকার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর।

জানা গিয়েছে, এই আশ্রয়স্থলে আপাতত ৪৩ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে বাড়ির মতো সব সুযোগ সুবিধা মিলবে। ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ এবং নিরাপত্তার দিক থেকে সি সি ক্যামেরা, সিকিউরিটি গার্ড সহ সব রকম ব্যবস্থা থাকবে।

আশ্রয়স্থলের ফলকের উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকার যারা ভবঘুরে ও যাদের কোনো নিজেদের থাকার বাসস্থান নেই, সেই সব মানুষদের সুবিধার্থে এই আশ্রয়স্থল করা হয়েছে। তিনি আরও বলেন, এটা আমাদের সামাজিক কর্তব্য, মানুষের জন্য কাজ করা। গৃহহীন মানুষের আবাসস্থল হবে। ওনাদের সুবিধাই হবে।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, বাশবেড়িয়া ও গঙ্গা মিশনের উদ্যোগে এক অভূতপূর্ব কর্মকাণ্ড। অনেক মানুষের সুবিধা হল এই আবাসস্থলের জন্য। গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার উদ্যোগে এমনিতেই সারা বছর ধরে চলতে থাকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, চক্ষু পরীক্ষা ও প্রয়োজনে চশমা দেওয়া এবং অপারেশনও। যার ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষরা উপকৃত হন। রয়েছে বৃদ্ধাবাসের ব্যবস্থা। এবার তার সঙ্গে যুক্ত হল নিরাশ্রয়ীদের আশ্রয়ের ব্যবস্থা। গঙ্গা মিশনের এমন সমাজকল্ল্যাণ মূলক কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

Post Views: 224

Continue Reading

Previous: মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর
Next: রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.