Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী বছর থেকে দুর্গাপুজোয় আর টানা ছুটি পাবেন না রাজ্যের সরকারি হাসপাতালের কর্মীরা। ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত প্রায় ১০ দিনের অবকাশযাপনের যে অঘোষিত রেওয়াজ চলে আসছিল, তাতে ইতি টানল স্বাস্থ্য দফতর। শুক্রবার দ্বাদশীর দিন এই ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্যান্য সরকারি দফতরের মতো নয় স্বাস্থ্য দফতর। এখানে জরুরি পরিষেবা দিতে হয়। কিন্তু স্বাধীনতার পর থেকেই রাজ্যে একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল, ষষ্ঠী মানেই অফিসে পুজোর ছুটি-ছুটি ভাব, যা চলত লক্ষ্মীপুজো পর্যন্ত। এবার থেকে সেই প্রথা বন্ধ।

শারদ্বত বলেন, “ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি নেওয়া বন্ধ হোক। ১৯৪৭ সালের পর থেকে এটা রীতি-রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালে ছুটি-ছুটি ভাব থাকত। পরের বার থেকে শুধু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জন্য পুজো রস্টার হবে।” তিনি আরও জানান, আজ থেকেই যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়েছে। এ বছরই মেডিক্যাল কলেজের শিক্ষক, অধ্যক্ষ, এমএসভিপি, নন-মেডিক্যাল সুপারিনটেনডেন্ট থেকে সাফাইকর্মী, সকলেই কাজে ফিরেছেন।

সরকারি হাসপাতালে পুজোর ছুটি নিয়ে ‘স্পেশ্যাল রস্টার’-এর কথাও জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, এ বছর থেকেই চার দিনের জন্য স্পেশ্যাল রস্টার করা হয়েছিল। আগামী বছর থেকেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত নন-মেডিক্যাল বা অ-চিকিৎসক কর্মীদের ক্ষেত্রে স্টাফ স্ট্রেংথ অর্ধেক থাকবে। তবে চিকিৎসক ও নার্সদের জন্য কোনও রস্টার থাকবে না। তাঁদের প্রয়োজন অনুযায়ী হাসপাতালে উপস্থিত থাকতে হবে, আগে থেকে ছুটি নির্ধারিত থাকবে না।

Continue Reading

Previous: পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত
Next: ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-51.webp

মমতা শিবিরের নেতা মজিদ গ্রেফতার, প্রতিবাদে থানার সামনে ধরনায় কুণাল – বাইরে বিজেপির পাল্টা বিক্ষোভ

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.