নিজস্ব প্রতিনিধি : ফেস্টিভ্যালের পর্দা নামার পর বহু শর্ট ফিল্মই আর দর্শকের সামনে পৌঁছানোর সুযোগ পায় না। সেই বাস্তবতাকে সামনে রেখেই শুরু হচ্ছে এক নতুন উদ্যোগ “ShortFlicks – Screen & Speak | Edition I” যেখানে নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের সুযোগ পাবে।
ShortFlicks Entertainment এর আয়োজনে এই বিশেষ স্ক্রিনিং প্ল্যাটফর্ম নির্মাতাদের তাঁদের কাজ সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করার পাশাপাশি দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেবে।
এর আগে ShortFlicks Entertainment স্বাধীন নির্মাতাদের জন্য @IKSFF-ShortFlicks নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে, যা ইতিমধ্যেই ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই চ্যানেলের মাধ্যমে বহু শর্ট ফিল্ম বৃহত্তর দর্শকের কাছে পৌঁছেছে। পাশাপাশি revenue sharing model-এর মাধ্যমে নির্মাতাদের সঙ্গে আয়ের অংশীদারিত্বের ব্যবস্থাও রাখা হয়েছে।
‘Screen & Speak’ উদ্যোগের অংশ হিসেবে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ পর্ব। নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। এছাড়াও আয়োজন করা হবে বিশেষ ১:১ সাক্ষাৎকার – ‘Behind The Short’, যেখানে নির্মাতারা তাঁদের ছবির পেছনের গল্প ও সৃষ্টির অভিজ্ঞতা তুলে ধরবেন। একইসঙ্গে থাকবে মিডিয়া মিট ও কভারেজ, এবং অংশগ্রহণকারী নির্মাতাদের জন্য PR সহায়তা, যাতে তাঁদের কাজ আরও বিস্তৃত পরিসরে পৌঁছাতে পারে।
এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০২৬, ShortFlicks Entertainment–এর উদ্যোগে এবং International Kolkata Short Film Festival (IKSFF)–এর সহযোগিতায়।
উল্লেখযোগ্য বিষয় হল, এটি কোনো প্রতিযোগিতা নয়। এখানে কোনো ট্রফি বা পুরস্কারের লড়াই নেই। বরং এটি এমন একটি মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের কাজ দর্শকের সামনে তুলে ধরতে পারবেন এবং ছবির পেছনের গল্প ভাগ করে নিতে পারবেন।
প্রতিটি এডিশনে সীমিত সংখ্যক ১০–১২টি ছবি বড় পর্দায় প্রদর্শিত হবে। ইতিমধ্যেই এই উদ্যোগে দেবলীনা দত্ত ও বিশ্বনাথ অভিনীত ‘ইতি – দ্য বিগিনিং’, ফাল্গুনী চ্যাটার্জি ও মানসী সিনহা অভিনীত ‘শুধু মনে রেখো’, দেবশঙ্কর হালদার ও লাবণী সরকার অভিনীত ‘ভালো আছি’, এবং চন্দন সেন অভিনীত ‘সাহারা’ সহ একাধিক উল্লেখযোগ্য শর্ট ফিল্ম জমা পড়েছে।

দর্শকদের জন্য এই স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে, যাতে চলচ্চিত্রপ্রেমীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে এই অভিজ্ঞতার অংশ হতে পারেন। আয়োজকদের অন্যতম সৌরভ চক্রবর্তী বলেন, “শর্ট ফিল্মের পেছনে অনেক পরিশ্রম ও স্বপ্ন থাকে। সেই ছবিগুলো যেন হারিয়ে না যায় বরং মানুষের সামনে পৌঁছায়,সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
ছোট ছবির স্বপ্ন এবার বড় পর্দায়।
