Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনা পণ্যে শুল্কজট ছাড়াতে উদ্যোগী বেজিং ও ওয়াশিংটন, দ্রুত হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

চিনা পণ্যে শুল্কজট ছাড়াতে উদ্যোগী বেজিং ও ওয়াশিংটন, দ্রুত হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

Online Desk অক্টোবর 18, 2025
20251018_120207.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১০ অক্টোবর চিনা পণ্যের উপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে চিনও পাল্টা পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই আবহে সুর নরম করল উভয় পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের বার্তা দিয়েছিলেন। এ বার বেজিং এর তরফে জানানো হল, শুল্ক-সংঘাত মেটাতে যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করা হবে।

শুক্রবার মার্কিন বাণিজ্যসচিব স্কট বেসেন্টের সঙ্গে চিনা উপপ্রধানমন্ত্রী হি লিফেং এর বৈঠক হয়। অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে দু জনে আলোচনা করেন। হি লিফেং বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনাকারী চিনা প্রতিনিধিদলের প্রধানও। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের দুই প্রতিনিধির বৈঠক নিয়ে চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, দুজনের মধ্যে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর অবস্থান কিছুটা নরম করেছিলেন ট্রাম্প। তিনি সমাজ মাধ্যমে লিখেছিলেন, ‘চিনকে নিয়ে ভাবতে হবে না। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। প্রেসিডেন্ট জিনপিঙের একটু খারাপ সময় যাচ্ছে। গোটা চিন অবসাদে ভুগুক, এটা তিনি চান না, আমিও চাই না।’ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে সাহায্য করতে চায়, আঘাত করতে নয়!’ শুক্রবার ট্রাম্প বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। তাঁর বার্তা, ‘আগামী দু’সপ্তাহের মধ্যে আমি চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করব। আশা করছি আগামী দিনে সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হয়ে যাবে।’

Post Views: 114

Continue Reading

Previous: রাশিয়ার কাছ থেকে হাঙ্গেরি তেল কিনলে আপত্তি নেই! দোষারপ কেবল ভারতকেই, ট্রাম্পের দুমুখো নীতি প্রকাশ্যে
Next: বর্ষা বিদায় নিলেও, এখনও পিছু ছাড়ছে না বৃষ্টি

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.