Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • রাশিয়ার কাছ থেকে হাঙ্গেরি তেল কিনলে আপত্তি নেই! দোষারপ কেবল ভারতকেই, ট্রাম্পের দুমুখো নীতি প্রকাশ্যে

রাশিয়ার কাছ থেকে হাঙ্গেরি তেল কিনলে আপত্তি নেই! দোষারপ কেবল ভারতকেই, ট্রাম্পের দুমুখো নীতি প্রকাশ্যে

Online Desk অক্টোবর 18, 2025
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ভারত খনিজ তেল কেনে বলে নয়াদিল্লির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতা করছে। তবে এ বিষয়ে ভারতের উপর খড়গহস্ত হলেও ইউরোপের দেশ হাঙ্গেরির প্রতি সুর নরম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। রাশিয়া যে হাঙ্গেরির কাছ থেকে তেল কিনছে, এই বিষয়টিকে কার্যত সরাসরি সমর্থন করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এমন অবস্থান তাঁর দুমুখো নীতিকে প্রকাশ্যে এনে দিয়েছে।

হাঙ্গেরি কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তার সপক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ‘হাঙ্গেরি পরিস্থিতির শিকার। কারণ, ওদের একটাই পাইপলাইন আছে, সেটা বছরের পর বছর ধরে রয়েছে। স্থলভাগে ঘেরা দেশ হাঙ্গেরি। দেশটির চারপাশে কোনও সমুদ্র নেই। ফলে ওদের পক্ষে তেল পাওয়া কঠিন। আমি সেটা বুঝি।’ প্রসঙ্গত, ইউরোপের হাঙ্গেরি মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য। দেশটির প্রয়োজনীয় খনিজ তেলের অনেকটা জোগান আসে রাশিয়ার কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হাঙ্গেরি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে তৈল বাণিজ্য অনেকটা কমিয়ে দিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ভারত শীঘ্রই রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করে দেবে। শুক্রবারও একই কথা শোনা যায় তাঁর গলায়।

এর আগে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই ফোনালাপে মোদী তাঁকে জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল আর কিনবে না নয়াদিল্লি। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ফোনে আদৌ কথা হয়নি। এদিকে, আগামী দু’সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে চলেছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে বলে খবর।

Continue Reading

Previous: সীমান্তে বিমান হামলা পাকিস্তানের, নিহত ৩ আফগান ক্রিকেটার-সহ ৮ জন
Next: চিনা পণ্যে শুল্কজট ছাড়াতে উদ্যোগী বেজিং ও ওয়াশিংটন, দ্রুত হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.