Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সীমান্তে বিমান হামলা পাকিস্তানের, নিহত ৩ আফগান ক্রিকেটার-সহ ৮ জন

সীমান্তে বিমান হামলা পাকিস্তানের, নিহত ৩ আফগান ক্রিকেটার-সহ ৮ জন

Online Desk অক্টোবর 18, 2025
20251018_090742.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত নয়া মোড় নিল। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ইসলামাবাদের বিমান হামলায় মৃত্যু হল তিন আফগান ক্রিকেটারের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) তরফে জানানো হয়েছে, খেলোয়াড়রা আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পাকিস্তান সীমান্তের পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শরাণায় গিয়েছিলেন। নিহত তিন ক্রিকেটারের নাম, কবীর, সিবঘাতুল্লাহ এবং হারুন। এ ছাড়াও হামলায় আরও পাঁচ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উরগুনে ফিরে আসার পর, একটি জমায়েতের সময় তাঁদেরকে লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে আফগানিস্তানের তরফে এটিকে বলা হয়েছে, ‘পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা পরিচালিত একটি কাপুরুষোচিত হামলা’। পাক হামলায় তিন ক্রিকেটারের প্রাণহানির পর আফগানিস্তান নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে আফগান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক ভাবে শহিদ হওয়ার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে, যারা আজ সন্ধ্যায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় নিহত হয়েছেন।’

দেশের তিন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া আফগান ক্রীড়া জগতে। ঘটনায় শোকপ্রকাশ করে আফগান আন্তর্জাতিক ক্রিকেটার ফজলহক ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘এই নিপীড়কদের দ্বারা নিরীহ বেসামরিক নাগরিক এবং আমাদের ক্রিকেটারদের হত্যাকাণ্ড একটি জঘন্য, অমার্জনীয় অপরাধ।’ আরেক আন্তর্জাতিক ক্রিকেটার মহম্মদ নবী লিখেছেন, ‘এই ঘটনাটি কেবল পাকতিকার জন্যই নয় বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার এবং সমগ্র জাতির জন্য একটি মর্মান্তিক ঘটনা।’

আফগানিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করেছে কাবুল।

Post Views: 131

Continue Reading

Previous: মোহনবাগানকে নিয়ে না ভেবে ডার্বি জিততে চান বিনো
Next: রাশিয়ার কাছ থেকে হাঙ্গেরি তেল কিনলে আপত্তি নেই! দোষারপ কেবল ভারতকেই, ট্রাম্পের দুমুখো নীতি প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.