Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • জাতীয় ঐকমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের, সভাপতি ইউনূস

জাতীয় ঐকমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের, সভাপতি ইউনূস

Online Desk ফেব্রুয়ারি 13, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এক নতুন কমিশন গঠন করল সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সাত সদস্যের ওই কমিশনের সভাপতি হয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশের মন্ত্রিপরিষদ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণ করবে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, এই কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন কমিশন কাজ শুরু করবে বলে এই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখলের পরে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে আসছে। সেই আবহেই কমিশন গঠন বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এই কমিশন বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তার ভিত্তিতে পদক্ষেপ সুপারিশ করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজ শুরুর দিন থেকে আগামী ছয় মাস পর্যন্ত কমিশনের মেয়াদ থাকবে।

Post Views: 126

Continue Reading

Previous: চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পেছনে রাহুলের উপরেই ভরসা রাখছেন ভারতীয় দলের হেড স্যার  
Next: সরকারী হাসপাতালে অসুস্থ মেয়ের বমি সাফ করলেন বাবা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল রাজ্য জুড়ে

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.