Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় কি তড়িঘড়ি ভারত-পাক সংঘাত থামালেন ট্রাম্প?

পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কায় কি তড়িঘড়ি ভারত-পাক সংঘাত থামালেন ট্রাম্প?

Online Desk মে 11, 2025
modi-trump.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তান। দুটি দেশই পরমাণু শক্তিধর। তাই দুই পড়শির সংঘাত যে কোনও সময় চরম আকার ধারণ করতে পারত। সে সব বিষয় মাথায় রেখে কি তড়িঘড়ি দুই দেশের মধ্যে সংঘাত থামাতে উদ্যোগী হল ট্রাম্প প্রশাসন? এই প্রশ্নই এখন চর্চার বিষয়।
শনিবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেদেশের ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকেন। যে কমিটি মূলত পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। কমিটিতে রয়েছেন সামরিক এবং অসামরিক শীর্ষকর্তারা। পাক প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের বৈঠকের পর নানান জল্পনা ছড়াতে থাকে। সেই বৈঠকে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আর এই সমস্ত বিষয় কি আঁচ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে। ওই দিন জঙ্গিরা ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। ভারতের অভিযোগ, সেই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। পহেলগাঁও কাণ্ডের জবাব দিতে ৭ মে ভোরে অপারেশন সিঁদুর অভিযান চালায় নয়াদিল্লি। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তার পর বৃহস্পতিবার রাতে ভারতের একাধিক জায়গায় আঘাত হানে পাকিস্তান। দুই দেশের মধ্যে ক্রমশ বাড়ছিল উত্তেজনা। সেই আবহে শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষ থামাবে বলে বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই দুই দেশের তরফে সামরিক অভিযান বন্ধের ঘোষণা করা হয়।

Post Views: 166

Continue Reading

Previous: আইএমএফ থেকে ঋণ পেয়েও স্বস্তিতে নেই পাকিস্তান! বকেয়ার চাপে নাস্তানাবুদ
Next: ফের বিতর্কে জড়ালেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া! বললেন, “পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই”

সম্পর্কিত গল্প

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.