Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সংঘর্ষ বিরতি সাফল্য, রবিবার ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালনের ডাক পাক প্রধানমন্ত্রীর

সংঘর্ষ বিরতি সাফল্য, রবিবার ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালনের ডাক পাক প্রধানমন্ত্রীর

Online Desk মে 11, 2025
pak.jpg

ওঙ্কার ডেক্স : ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে কার্যত সিঁদুরে মেঘ দেখেছিল পাক সেনা। ভারতের প্রতিরক্ষা শক্তির কাছে পাকিস্তানের সামরিক শক্তি যে কিছুই না তা হাড়েহাড়ে টের পেয়েছিল ইসলামাবাদ। মাত্র তিনদিনেই ভারতের সামনে দাঁড়াতে পারল না শাহবাদ শরিফ ফৌজি। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়। সূত্রের দাবি, ভারতের প্রত্যাঘাত সামাল দিতে না পেরে ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয় ইসলাম। ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বলে আমেরিকা। সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয় ভারত। ভারতের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করে সংঘর্ষ বিরতির কথা জানায় দেশবাসিকে‌। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কি হাল হয়েছিল তা গোটা বিশ্ব দেখেছে।

তারপর ও এই সংঘর্ষ বিরতিকে সাফল্য হিসাবে দেখছে পাকিস্তান। এই সাফল্যকে তুলে ধরে রবিবার সারা দেশে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করতে বললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দিয়েছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন সূত্রে এই খবর জানা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিঁদুর চালায় ভারত। ধ্বংস করা হয়েছিল একাধিক পাকিস্তানি জঙ্গিঘাঁটি। পাকিস্তানের দাবি ছিল, ভারতের আক্রমণে প্রাণ গিয়েছে বহু সাধারণ মানুষের। এর পর শনিবার সকালে প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করে ইসলামাবাদ। আরবি এই শব্দবন্ধের অর্থ ‘শিসার তৈরি কঠিন কাঠামো’। শনিবার বিকেলেই দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতিকে সাফল্য হিসাবেই দেখছে পাকিস্তান। তাদের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, রবিবার দিনটি ‘ইয়ুম-ই-তাশাকুর’ হিসাবে পালিত হবে।

Post Views: 295

Continue Reading

Previous: মাতৃ দিবসে কেন্দ্রের মা-শিশুর উন্নতির খতিয়ান
Next: একদিকে দুর্যোগ, অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস ?

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.