Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের প্রেসিডেন্টকে পছন্দ করেন না পুতিন, দাবি ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্টকে পছন্দ করেন না পুতিন, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 26, 2025
trump-putin.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। কিন্তু এখনও পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি কার্যকর করতে রাজি করাতে পারেননি ট্রাম্প। এই আবহে এ বার ভিন্ন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, পুতিন জেলেনস্কিকে পছন্দ করেন না। আর সে কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।

ঠিক কী বলেছেন ট্রাম্প? সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে কেন অনীহা দেখাচ্ছেন পুতিন? তার জবাবে ট্রাম্প বলেন, ‘পুতিন জেলেনস্কিকে অপছন্দ করেন।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, গত সপ্তাহে পুতিনের সঙ্গে কথা হয়েছে তাঁর। ইউক্রেন এবং রাশিয়া যাতে সরাসরি আলোচনায় বসে, সে কারণেই তিনি পুতিনকে ফোন করেছিলেন বলে ধারণা। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ভাল ভাবেই কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। শুধু তাই নয় আগামীতে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত দুজনেই আলোচনার টেবিলে মুখোমুখি হননি। ফলে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কবে থামবে তা ঘিরে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Post Views: 172

Continue Reading

Previous: ভারতের পণ্যে ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকে
Next: হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, পরে মৃত্যু

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.