Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, পরে মৃত্যু

হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, পরে মৃত্যু

Online Desk আগস্ট 26, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল এক বার ড্যান্সারকে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুরে। ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম শ্রেয়া বর্মা। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি। রবিবার রাতে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি সময় কাটান। দুজনে মদ্যপান করেন বলে জানা গিয়েছে। এর পর সোমবার তরুণীর বন্ধুটি হোটেল থেকে বেরিয়ে যান। অসুস্থ বোধ করায় ওই তরুণী ফোন করে পুরুষ বন্ধুটিকে ডাকেন। ওই যুবকই তড়িঘড়ি হোটেলে এসে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে উদ্ধার করে কলকাতার এক হাসপাতালে নিয়ে যান। অচৈতন্য অবস্থায় থাকা ওই তরুণীকে চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করেন।

শ্রেয়ার মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি বলে দাবি পুলিশের। তবে কী কারণে তাঁর মৃত্যু হল গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপান করার কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর পুরুষ বন্ধুটির বাড়ি কলকাতার তিলজলা এলাকায়। ঘটনার বিষয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

Continue Reading

Previous: ইউক্রেনের প্রেসিডেন্টকে পছন্দ করেন না পুতিন, দাবি ট্রাম্পের
Next: পোশাক বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.