Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পোশাক বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

পোশাক বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

Online Desk আগস্ট 26, 2025
gft.png

ওঙ্কার ডেস্ক: এবার পোশাক নিয়ে বিতর্কে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। বাংলা ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ তিনি। দীর্ঘ ১৭ বছর ধরে বাংলা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। ২০০৮ সালে ‘সিঁদুরখেলা’ ধারাবাহিকের মাধ্যমে পথ চলা শুরু। এর পর থেকে একের পর এক সাফল্য পেয়েছেন। শ্বেতার প্রায় সব ধারাবাহিকই টিআরপি তালিকায় প্রথমে থেকেছে সবসময়। মাঝে দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে কাজের ক্ষেত্রে অভিনেত্রী একটি শর্ত দেন সবসময়। সেটি হল, পর্দায় কখনই হাতকাটা বা হাতকাটা জামা কিংবা ছোট পোশাক পরবেন না। প্রথম থেকেই নিজের এই সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। সে কারণে অনেকেই তাঁকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা করেন। কেউ আবার শ্বেতার পোশাক-শর্ত নিয়ে কটাক্ষও করেছেন। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকা বিতর্কের এবার মুখ খুললেন অভিনেত্রী। বিতর্কের সূত্রপাত একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে অভিনেত্রী শ্বেতা বলেন, ‘‘আমি কখনও হাতাকাটা ব্লাউজ় পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ আমি শরীর বেচে রোজগার করতে আসিনি। বরং প্রতিভা বিক্রি করতে এসেছি।’’ শ্বেতার এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে হই চই শুরু হয়। টেলিপাড়ার বেশ কিছু অভিনেত্রী শ্বেতার নাম না নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।

এর মাঝেই অবশ্য শ্বেতার অনুরাগীরা তাঁকে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা করেছেন। কারণ, সাই পল্লবী পর্দায় হাতকাটা ব্লাউজ় পরেন না, স্বল্প পোশাক পরেও কখনও দেখা যায়নি তাঁকে। যে কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে কেবলমাত্র শাড়ি পরেই। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। ওঁর কোনও ছবিও দেখিনি। রুবেল সদ্য ছবি দেখাল ওঁর। তবে আমি আজ নয়, বরাবর বলেছি হাতকাটা ব্লাউজ পরব না, ছোট জামা পরব না। কারণ, ওটা আমাকে মানায় না।

তবে শ্বেতা স্পষ্ট করে জানান, তিনি অন্য কারও পোশাক পরার উপর কোনও নীতি-পুলিশি করতে চান না। বরং তিনি তাঁর ধারাবাহিকের সহ অভিনেত্রী মিশমি দাস যে ধরনের আধুনিক পোশাক পরেন, তার প্রশংসা করেছেন। শ্বেতার কথায়, ‘‘কে কী পরবে সেটা আমি কেন বলে দেব? আমি পরিবার সংসার নিয়ে থাকতে ভালবাসি। এই তো মিশমি কী সুন্দর সব পোশাক পরে! ওকে মানায়, চমৎকার লাগে দেখতে। আমাকে সেই ধরনের পোশাক মানায় না, তাই পরি না।

Continue Reading

Previous: হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, পরে মৃত্যু
Next: ‘চিরসখা’ ধারাবাহিকে প্লুটোর মৃত্যু নিয়ে তোলপাড় সমাজমাধ্যম, কেন এমন গল্প লিখলেন লীনা গাঙ্গুলী

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.