Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে চিন! সতর্ক করল ভারত

‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে চিন! সতর্ক করল ভারত

Online Desk মে 8, 2025
20250508_103941.jpg

‘অপারেশন সিঁদুর’ অভিযানে কার্যত বেসামাল পাকিস্তান। এই আবহে ভুয়ো তথ্য ছড়াচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের সেই ভুয়ো তথ্যকে স্বীকৃতি দিয়ে খবর করল চিনের সংবাদ মাধ্যম। যার প্রতিক্রিয়ায় ওই সংবাদ মাধ্যমকে সতর্ক করেছে ভারত।

ঠিক কী ঘটেছে? ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আদতে যা মিথ্যা বলে দাবি ভারতের। পাকিস্তানের সেই দাবিকে মান্যতা দিয়ে চিনের ওই সংবাদমাধ্যম পুরনো কিছু ছবি এবং ভিডিও ছড়িয়েছে সমাজ মাধ্যমে। যেগুলিকে অপারেশন সিঁদুরের ছবি বলে দাবি করা হয়েছে। চিনা সংবাদ মাধ্যমের ওই পদক্ষেপের বিরোধিতা করেছে সেদেশের ভারতীয় দূতাবাস কোনও বিষয় নিয়ে খবর করার আগে তা ভাল করে যাচাই করে নেওয়ার কথা বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় সেনা। নয়াদিল্লির দাবি, এই প্রত্যাঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয় ৭০ জনের বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি। যদিও পাকিস্তানের তরফে অভিযোগ করা হচ্ছে ভারিত সাধারণ মানুষেরভুপির হামলা চালিয়েছে। বুধবার সাংবাদিকদের সামনে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট ভাবে জানায়, পাকিস্তানের সেনাবাহিনীর কোনও ভবন বা স্থাপত্যে আঘাত হানা হয়নি। কেবল তাই নয়, সাধারণ মানুষকেও এই আঘাতের লক্ষ্যবস্তু করা হয়নি। শুধুমাত্র জঙ্গিদের উপর আঘাত করা হয়েছে।

Post Views: 91

Continue Reading

Previous: ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান ট্রাম্প
Next: টানা বৃষ্টির পর আবারও বদলাচ্ছে আবহাওয়া, চড়ছে তাপমাত্রার পারদ

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.