Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমান হাইজ্যাকের নেপথ্যে ছিল, অপারেশন সিঁদুরে নিহত সেই জঙ্গি আব্দুল

বিমান হাইজ্যাকের নেপথ্যে ছিল, অপারেশন সিঁদুরে নিহত সেই জঙ্গি আব্দুল

Online Desk মে 8, 2025
20250508_170934.jpg

ওঙ্কার ডেস্ক: ১৯৯৯ সালে আইসি ৮১৪ বিমান হাইজ্যাকের মাস্টারমাইন্ড বলে মনে করা হত জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহারকে। মঙ্গলবার
ভারতের অপারেশন সিঁদুর অভিযানে মৃত্যু হল আব্দুলের।

মোস্ট ওয়ান্টেড জঙ্গি আব্দুল রউফ আজহার ১৯৯৯ সালে কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী ছিল। কুখ্যাত এই জঙ্গি পাঠানকোট সন্ত্রাসী হামলা এবং ২০০১ সালে সংসদে হামলার সঙ্গেও যুক্ত ছিল। উল্লেখ্য, ১৯০ জন যাত্রীকে নিয়ে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আইসি ৮১৪ কে হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। যাত্রীদের মুক্তির বিনিময়ে ভারত সরকার তিনজন সন্ত্রাসীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল – তাদের মধ্যে একজন ছিল মাসুদ আজহার।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে আঘাত হানে ভারত। নয়াদিল্লির সেই প্রত্যাঘাতে নিহত হয় জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য। নিহদের সেই তালিকায় রয়েছে মাসুদের ছোট ভাই আব্দুল রউফ আজহার। বুধবারই ভারতের তরফে জানানো হয়, ভারতীয় সেনা পাকিস্তানের কোনও সাধারণ মানুষকে আঘাত করেনি, কিংবা সেনা বাহিনীর কোনও নির্মাণেও আঘাত করেনি। কেবলমাত্র জঙ্গিদের নিকেশ করা হয়েছে বলে দাবি নয়াদিল্লির। অন্য দিকে, ভারতের অভিযানের পর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Post Views: 151

Continue Reading

Previous: পাকিস্তানের এয়ার ডিফেন্স র‍্যাডার ধ্বংস করল ভারত
Next: সীমান্তের সেনাঘাঁটিতে পাক হামলার ছক ভেস্তে দিল ভারত, সীমান্তবর্তী এলাকায় ‘ব্ল্যাক আউট’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.