Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমলাকে গ্রেফতারের পর উদ্ধার ১ কোটি টাকা, সাড়ে তিন কেজি সোনা

আমলাকে গ্রেফতারের পর উদ্ধার ১ কোটি টাকা, সাড়ে তিন কেজি সোনা

Online Desk জুন 3, 2025
20250603_104938.jpg

ওঙ্কার ডেস্ক: ঘুষ নেওয়ার অভিযোগে আগেই তাকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সেই সেই ঘটনায় উদ্ধার হল নগদ ১ কোটি টাকা। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে সাড়ে তিন কেজি সোনাও।

সিবিআই সূত্রে খবর, ঘুষকাণ্ডে গ্রেফতার হওয়া আইআরএস আধিকারিকের নাম অমিতকুমার সিংহল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নগদ প্রায় ১ কোটি টাকার পাশাপাশি সাড়ে তিন কেজি সোনা এবং দু’কেজি রুপো বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য ২৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত রবিবার অমিতকুমার সিংহলকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় দিল্লি, মুম্বই এবং পঞ্জাবের বেশ কিছু জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা। সেই অভিযানে নেমে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি ওই আধিকারিকের একটি লকার এবং ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। কিছু স্থাবর সম্পত্তির নথিও জমা নেওয়া হয়েছে। সিবিআই এর তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হচ্ছে। তবে ঘটনার তদন্তে নেমে যে নগদ ও সোনা উদ্ধার হয়েছে তা ওই আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

গোয়েন্দা সূত্রে খবর, ২০০৭ সালের ব্যাচের আইআরএস আধিকারিক সিংহল। তার বিরুদ্ধে অভিযোগ, আয়কর সংক্রান্ত একটি মামলা মিটমাট করে নেওয়ার জন্য এক পিৎজা দোকানের মালিকের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ‘ডিরেক্টরেট অফ ট্যাক্সপেয়ার সার্ভিসেস’-এ অতিরিক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে কর্মরত থাকা সিংহলের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জানান সেই দোকান মালিক। তার পর থেকে তার উপর নজর রাখছিলেন গোয়েন্দারা।

Post Views: 143

Continue Reading

Previous: উত্তরে ঢুকেছে বর্ষা, অন্যদিকে গরমের অস্বস্তিকর পরিবেশে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী
Next: ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজ! তাঁর বদলে এলেন কোন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.