Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অবৈধভাবে কাশ্মীরে থাকার চেষ্টা করলে হিংসা ঘটবে’, দায় নিয়ে বিবৃতি জঙ্গি সংগঠনের

‘অবৈধভাবে কাশ্মীরে থাকার চেষ্টা করলে হিংসা ঘটবে’, দায় নিয়ে বিবৃতি জঙ্গি সংগঠনের

Online Desk এপ্রিল 23, 2025
20250423_124021.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও এ জঙ্গি হামলায় দায় স্বীকার করে বিবৃতি দিল ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’। বিবৃতিতে জঙ্গি সংগঠনটির তরফে বলা হয়েছে, অবৈধ ভাবে কাশ্মীরে থাকার চেষ্টা হলে হিংসার ঘটনা ঘটবে।

‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, ‘৮৫,০০০ এরও বেশি আবাসিক কার্ড কাশ্মীরের বাসিন্দা নয় এমন মানুষদের দেওয়া হয়েছে। যা এই অঞ্চলের জনবসতি পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।’ উল্লেখ্য ২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর, জম্মু ও কাশ্মীরকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নতুন আইনে যাঁরা ১৫ বছর বা তার বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে বসবাস করছেন তাঁরা স্থায়ীভাবে বসবাসের মর্যাদা পেতে পারেন সে রাজ্যে। তাৎপর্যপূর্ণ হল, এর আগে বহু জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে, কিন্তু সাধারণত পর্যটকদের উপরে হামলা করত না জঙ্গিরা। তবে এবারে পর্যটকদের উপরে টার্গেট করে হামলা চালাল জঙ্গি সংগঠনটি।

প্রসঙ্গত, মঙ্গলবার জঙ্গি হামলায় ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। আহত হয়েছেন ১২ জনের বেশি। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদী সৌদি আরব সফরে থাকাকালীন এই ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী সফরে কাটছাঁট করে বুধবারই দেশে ফিরে এসেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে মঙ্গলবার ঘটনার পরেই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Post Views: 77

Continue Reading

Previous: ভূস্বর্গ ভয়ঙ্করই বটে! কাশ্মীরের জঙ্গি হামলায় আতঙ্কিত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী
Next: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা, স্ত্রী ও মেয়ের সামনে গুলি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.