Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • পহেলগাঁও কান্ডের জেরে ভাঁটা ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবসায়

পহেলগাঁও কান্ডের জেরে ভাঁটা ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবসায়

Online Desk এপ্রিল 28, 2025
gggggg

প্রশান্ত কুমার দাস, মালদা: জম্মু – কাশ্মীরের পহেলগাঁও-এর হামলার প্রভাব পড়েছে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে। ইউনুস সরকারের উত্থান ও হাসিনা সরকারের পতনের সময়েও অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় এই সীমান্তে। কার্যত মালদার মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন , পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হত। এবার ব্যাঘাত ঘটতে চলেছে সেই আমদানি রপ্তানিতেও।
মালদার মহদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, ” মালদার ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০ পণ্যবাহি লরি বাংলাদেশ যায়। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে ৩০০ থেকে ৩৫০-তে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে কাশ্মীরের জঙ্গি হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে চাইছেন না”।
স্থানীয় সূত্রে খবর, কার্যত মালদার মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন,পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেমও বিগত দিনে রপ্তানি হত। মহদিপুরের এক ব্যবসায়ী বলেন,”বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফের বাড়তি নজরদারি তো ছিলই। এবারে কাশ্মীর ইস্যুতে আরও জোরদার নজরদারি শুরু হয়েছে সীমান্তে। কাশ্মীর ইসুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকেই আশঙ্কা করছি। হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে”। মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু বলেন,” কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি। আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইসুতেও ভারত – বাংলাদেশ সীমান্তে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে”।

Post Views: 152

Continue Reading

Previous: বিধানসভায় পহেলগাঁও কাণ্ডে ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা
Next: আরজি কর কাণ্ডে আদালতে তৃতীয় ‘স্টেটাস রিপোর্ট’ দিল সিবিআই

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.