Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিধানসভায় পহেলগাঁও কাণ্ডে ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা

বিধানসভায় পহেলগাঁও কাণ্ডে ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা

Online Desk এপ্রিল 28, 2025
omar-abdulla.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে এক নেপালি-সহ ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। এই নারকীয় ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। কাশ্মীরের বিধানসভায় দাঁড়িয়ে এবার এ নিয়ে ক্ষমা চাইলেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

কাশ্মীর বিধানসভায় সোমবার বিশেষ অধিবেশন হয় পহেলগাঁও হামলার নিন্দায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটকদের সুরক্ষার দায় নিজের কাঁধে নিয়েছেন ওমর। তিনি বলেন, গোটা ঘটনায় তিনি ব্যথিত। ওমরের কথায়, ‘পহেলগাঁও হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। গত ২১ বছরে এমন হামলা দেখেনি বৈসরন। আমি জানি না মৃতদের পরিবারকে কীভাবে সান্ত্বনা দেব।’ তাঁর আরও সংযোজন, ‘পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার।’

উল্লেখ্য, পহেলগাঁও হামলায় পর্যটকদের মৃত্যুর পর প্রথমে দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের জঙ্গি সংগঠন। যেটি লস্কর ই তৈবার শাখা সংগঠন হিসেবে পরিচিত। যদিও পরে সংগঠনটি দায় অস্বীকার করে। এই গোটা ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে। ইতিমধ্যে জম্মুকাশ্মীরের বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গির বাড়ি চিহ্নিত করে ধ্বংস করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

Post Views: 249

Continue Reading

Previous: শান্তিপুরে যুবকের পোস্টে পাকিস্তানের স্তুতি,জঙ্গী যোগের অভিযোগ
Next: পহেলগাঁও কান্ডের জেরে ভাঁটা ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবসায়

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.