Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের সদগোপ সমাজের জন্য সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের। সমাজের সামগ্রিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজ্যের বিভিন্ন সম্প্রদায় দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি তুলে ধরছে। সেই প্রেক্ষাপটেই সদগোপ সমাজের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ঘিরে রাজ্য জুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে আয়োজিত হয় একটি অভিনন্দন সভা। পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ, সদগোপ সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার ঘোষ, সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ সহ সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ বলেন, সদগোপ সমাজের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়ে সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, রাজ্য সরকার সদগোপ সমাজের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে, যা সমাজের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্তের ফলে সদগোপ সমাজের শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও সামগ্রিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার সমাজের উন্নয়নের বিষয়ে যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, তার জন্য সদগোপ সমাজ রাজ্য সরকারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

অন্যদিকে, সদগোপ সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার ঘোষ বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই সদগোপ সমাজকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে তাঁদের দাবি, কেন্দ্র সরকারও যেন সদগোপ সমাজকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে এবং ২৭ শতাংশ সংরক্ষণের সুবিধা প্রদান করে। তিনি আরও জানান, যদি এই দাবি পূরণ না হয়, তবে সদগোপ সমাজ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ বলেন, সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ফলে শিক্ষা, কৃষি, সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সমাজের মানুষ নতুন সুযোগ ও সুবিধা পাবে বলে তাঁরা আশাবাদী। এদিনের সভায় সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ উপস্থিত ছিলেন এবং এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এই বোর্ডের মাধ্যমে সদগোপ সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করা হয়।

Post Views: 23

Continue Reading

Previous: রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026

You may have missed

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.