Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাঁকসায় স্থানীয়রা কাজ না পাওয়ায় কারখানা ঘিরে বিক্ষোভ

কাঁকসায় স্থানীয়রা কাজ না পাওয়ায় কারখানা ঘিরে বিক্ষোভ

Online Desk সেপ্টেম্বর 6, 2024
ttttttttttttt.jpg

অনুসুয়া সিনহা, দুর্গাপুরঃ আবারো কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকে ইস্পাত কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের । অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিক্ষোভকারী প্রতিমা ঘোষের অভিযোগ,”গোটা এলাকা দূষণে ঢাকছে। জমিতে চাষ হচ্ছে না। তবুও হেলদোল নেই প্রশাসনের। মিলছে না বেকার প্রতিমা ঘোষযুবক-যুবতীদের কাজও। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি।” কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংহের বক্তব্য বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ করেছিল এলাকার বেশ কিছু মানুষ। উৎপাদন বন্ধ হয়েছিল। চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল শ্রমিকদেরও। প্রশাসন করা ব্যবস্থা নিয়েছিলেন। ফের শুক্রবার বহু মানুষ আচমকা কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালায়। আমাদের কর্মীদের হেনস্তা করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।” কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, “বৃহস্পতিবার এর পর শুক্রবার কারখানার ভেতর ঢুকেছিল বেশ কয়েকজন। উত্তেজনা তৈরি
করছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সামান্য কিছু ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”
ঘটনার পর কাকড়া জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের দাবী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Post Views: 113

Continue Reading

Previous: ইডি’র জালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়
Next: চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.