Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নাইটদের ট্রফি দেখতে চান ১২ বছর আগে ট্রফি জেতানো বিশলা

নাইটদের ট্রফি দেখতে চান ১২ বছর আগে ট্রফি জেতানো বিশলা

Online Desk মে 26, 2024
FB_IMG_1716657964141.jpg

স্পোর্টস ডেস্ক :মনবিন্দর সিং বিশলা নামটা চাইলেও ভুলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। ২০১২ সালে চেন্নাইয়ে আইপিএল ফাইনালে বিশলার ব্যাটের উপর ভর করেই আইপিএল জেতে কেকেআর। চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়ে প্রথমবার ট্রফি জেতে কলকাতা।১৯০ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই নাটকীয় ভাবে জিতে গিয়েছিল কেকেআর। আর ৪৮ বলে ঝোড়ো ৮৯ রানের ইনিংস খেলেন বিশলা। সেই বিশলা এখন ক্রিকেট থেকে দূরে হলেও নিয়মিত আইপিএল দেখেন। আর নাইটদের জন্য তার আবেগও কাজ করে।

বিশলা ফোনে জানালেন সেদিনের আবেগের মুহূর্ত। তার কথায়,’গম্ভীর তাড়াতাড়ি আউট হলেও আমি কিন্তু চাপে পড়িনি বরং নিজের খেলাটা খেলেছিলাম।আমি জ্যাক ক্যালিসের সঙ্গে ভালো পার্টনারশীপ গড়ে তুলি। এরপরে দল জেতায় আমার খুব ভালো লাগল। মনে হলো আমি সফল।আমি এই ইনিংস চিরকাল মনে রাখব। অনেকে বলে ফাইনালে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। তবে আমি কখনও ব্যক্তিগত রানের জন্য খেলিনি। দলের জয়ে সবাই ছোট ছোট অবদান রেখেছিল।’রবিবার ফাইনালে সেই চিপকেই নামবে কেকেআর। ২০১২ সালের থেকে এবারে অনেক ভালো ক্রিকেট খেলে ফাইনালে নাইটরা প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানে হায়দরাবাদকে হারিয়েই ফাইনালে গেছে নাইটরা। তবে ফাইনালে লড়াই সহজ নয় বিশলাও সেটা জানেন। ট্রাভিস হেড, প্যাট কামিন্স যারা বড়ো ম্যাচের প্লেয়ার তারা আছেন।

যদিও নাইট দলেও মিচেল স্ট্রাকের ফর্ম ফিরে পাওয়া স্বস্তির খবর। যদিও চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক সেখানে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী ফ্যাক্টর হতে পারেন। বিশলা জানালেন,’ফাইনাল কিন্ত সবসময় চাপের খেলা হয়। গোটা টুর্নামেন্টে কী করেছি ভুলে যেতে হবে। মনে রাখতে হবে চেন্নাই কিন্তু ২০১২ সালে আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেও ফাইনাল হেরেছিল। আমি নিশ্চিত গৌতম গম্ভীর আছে দলের সঙ্গে আছে আর খুব ভালোভাবে দলকে পরিচালনা করছেন। ও দলকে ঠিক ফাইনাল উতরে দেবেন। আমি চাই কেকেআর চ্যাম্পিয়ন হোক।’

Post Views: 87

Continue Reading

Previous: রেল কর্মীদের বিক্ষোভ
Next: সিকিমের পাহাড় চূড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.