Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

ওঙ্কার ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রবিবার। মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড এবং ভারত। তবে মহা ম্যাচের আগে ভারতকেই এগিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা কে হবেন সে বিষয়ে নিজের অভিমত জানতে গিয়ে ক্লার্ক বলেন, ভারত এ বারের বিশ্বকাপে সেরা দল।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের কথায়, ‘ভারতই এ বারের বিশ্বকাপে সেরা দল। ওরা দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে বুমরাহকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন ওর থেকে এমনই পারফরম্যান্সই আশা করি। বুমরাহ বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই ও এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভাল বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে ওর মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।’

বুমরাহকে নিয়ে ক্লার্ক বলেন, ‘প্রচুর বৈচিত্র থাকা এক বিষয়, কিন্তু চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল। এটাই বুমরাহকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।’ তিনি আরও বলেন, বুমরাহ তিন ফরম্যাটেই ম্যাচ উইনার, কঠিন পরিস্থিতিতেও ভাল বোলিং করে ও। রান আটকানোর পাশাপাশি উইকেটও নেয়। চাপের মুখে সেরা ব্যাটাররা যেমন রান করেন, তেমন বুমরাহও চাপের মুখে ভাল বল করেন বলে মন্তব্য করেন ক্লার্ক। উল্লেখ্য চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বুমরাহ সাত ম্যাচে ১৫.৯০ গড় এবং ৬.৬২ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন।

Post Views: 196

Continue Reading

Previous: শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.