Skip to content
অক্টোবর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • এপস্টিন কেলেঙ্কারির পর এবার ধর্ষণের অভিযোগ! ট্রাম্পের কেচ্ছা ফাঁস করলেন প্রাক্তন সুইৎজারল্যান্ড সুন্দরী

এপস্টিন কেলেঙ্কারির পর এবার ধর্ষণের অভিযোগ! ট্রাম্পের কেচ্ছা ফাঁস করলেন প্রাক্তন সুইৎজারল্যান্ড সুন্দরী

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-66.webp

অর্পিতা মুখার্জী: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ। প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের দাবি, ১৯৯৩ সালে একটি ফ্যাশন অনুষ্ঠানের সময় তাঁকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প। এই অভিযোগ নিয়ে ৫৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে হাউস ডেমোক্র্যাটরা। যা একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রিপোর্টে অভিযোগকারিণী, যাঁর নাম কিউল বলে উল্লেখ করা হয়েছে, তাঁর একাধিক সাক্ষাৎকার রয়েছে। তাঁর অভিযোগ, আটলান্টিক সিটিতে ট্রাম্পের তৎকালীন মালিকানাধীন প্লাজা হোটেলের একটি ঘরে তাঁর উপর নির্যাতন চালানো হয়। ঘটনাটি ঘটে ‘ব্রুটাল’ নামে একটি ফ্যাশন ইভেন্টের সময়।

কিউলের বক্তব্য, তখন তাঁর বয়স ২৪। ট্রাম্পের সঙ্গে প্রথম পরিচয়ে ট্রাম্প তাঁকে আমেরিকার ভিসা পাইয়ে দেওয়া এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত জেফ্রি এপস্টিন তাঁকে মার-আ-লাগোর রিসর্টে আমন্ত্রণ জানান এবং নিজেকে ‘ডনের প্রিয় বন্ধু’ বলে পরিচয় দেন।

কিউলের আরও দাবি, প্লাজা হোটেলে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়, তিনি আহত হন এবং রক্তপাত হয়। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে তাঁকে চুপ থাকতে বলেন ট্রাম্প। এই রিপোর্টে এপস্টিনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের প্রসঙ্গও তোলা হয়েছে।

যদিও ট্রাম্প আগেই দাবি করেছেন, এপস্টিনের অপরাধের বিষয় সামনে আসার অনেক আগেই তিনি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। অন্যদিকে শাসক রিপাবলিকান শিবিরের বক্তব্য, প্রেসিডেন্টের সাফল্য থেকে নজর ঘোরাতেই বিরোধী ডেমোক্র্যাটরা এই ধরনের অভিযোগ সামনে আনছে। যদিও এই ঘটনা প্রথম না। এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ করেছিলেন ওই প্রাক্তন সুন্দরী। এবার সরাসরি ধর্ষণের অভিযোগ উঠল।

Continue Reading

Previous: ১১ বছরের পবনের পেটে ছিল পুঁজ, ক্ষুদ্রান্ত্রে ফুটো! ভুল ইঞ্জেকশন তত্ত্ব খারিজ করে প্রকাশ্যে ময়ান্তদন্তের রিপোর্ট
Next: এনকাউন্টারে নিহত ধুলিয়ানের সামাউল, ডিএসপিকে বাঁচাতে মাথা লক্ষ্য করে গুলি, কী বলছে পুলিশ?

সম্পর্কিত গল্প

Ranji.jpg

কেরালাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার

Online Desk অক্টোবর 29, 2026
FotoJet.jpg

চার রাজ্যের পরিষদ ভোটে প্রথমে শূন্য, শেষবেলায় নাগপুর জিতে মোদীকে পাল্টা খোঁচা কংগ্রেসের

Online Desk অক্টোবর 29, 2026
New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

Eternal-Love_-A-Watercolor-Wedding-Collage.jpg

সহে না যাতনা

Online Desk অক্টোবর 29, 2026
Ranji.jpg

কেরালাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার

Online Desk অক্টোবর 29, 2026
FotoJet.jpg

চার রাজ্যের পরিষদ ভোটে প্রথমে শূন্য, শেষবেলায় নাগপুর জিতে মোদীকে পাল্টা খোঁচা কংগ্রেসের

Online Desk অক্টোবর 29, 2026
WhatsApp-Image-2026-10-29-at-12.25.43.jpeg

দিনভর টানাপোড়েনে জগদ্দলের প্রাক্তন বিধায়ক, সকালে শ্বশুরবাড়িতে সিআইডি, রাতে নিজের বাড়িতে আয়কর

Online Desk অক্টোবর 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.