স্পোর্টস ডেস্ক : কেরালাকে ২৮৭ রানে উড়িয়ে দিয়ে রঞ্জি ট্রফি এলিট ২০২৬-২৭-এ দাপুটে জয় তুলে নিল বাংলা ! শাহবাজ আহমেদের দুরন্ত ১২১ রান (২০৩ বল) প্রদীপ্ত প্রামাণিকের ম্যাচে ১০ উইকেট অঙ্কুর পল ও মহম্মদ শামির গুরুত্বপূর্ণ অবদান বল হাতেও ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন শাহবাজ আহমেদ (২/২২ ও ২/১৯)।
প্রথম ইনিংসে বাংলা করেছিল ৩৫০ রান। জবাবে কেরল মাত্র ১৪১ রানে শেষ হয়ে যায়। এরপর কেরলকে ফলো-অন না করিয়ে ফের তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা করে ১৯৮ রান। জিততে হলে ৪০৭ রান করতে হবে, এমন শর্তে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কেরল ১২০ রানে অল আউট হয়ে যায়।
গতকাল, তৃতীয় দিনের শেষে কেরলের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৪ উইকেটে ৫৩ রান। এদিন কেরলের বাকি ৬ উইকেট পড়ে ৬৭ রানে.আগামী সোমবার থেকে ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে নামছে বাংলা। এরপর অভিমন্যু ঈশ্বরণদের গ্রুপের শেষ তিনটি ম্যাচ হল গুজরাট (আমেদাবাদ, ১৭ জানুয়ারি), ঝাড়খণ্ড (জামশেদপুর, ২৪ জানুয়ারি), ওডিশা (কলকাতা, ১ ফেব্রুয়ারি)। মহারাষ্ট্রর বিরুদ্ধে সরাসরি জয় ছিনিয়ে নিতে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটায় চওড়া হবে বাংলার।