Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই প্রকল্পে আগামী আগামী ১ এপ্রিল থেকে আবেদনকারীরা টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার সেই দিন আগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে ‘যুবসাথী’ প্রকল্পের। রবিবার রয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের ‘উপহার’ হিসাবে আগেভাগেই এই প্রকল্পের সুবিধা পাবেন আবেদনকারীরা।

এসআইআর এর বিরুদ্ধে ধর্না দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার সেই অবস্থানমঞ্চ থেকে তিনি এই ‘উপহার’ ঘোষণা করেন। মমতা বলেন, ‘বলেছিলাম, ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।’ রাজ্যে এই ‘যুবসাথী’ প্রকল্পের জন্য ৯০ লক্ষ থেকে এক কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন।

উল্লেখ্য, রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্য। এই জেলা থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন আবেদন করেছেন। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ জেলা, এই জেলার আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩। উত্তর ২৪ পরগনায় ৭ লক্ষ ২০ হাজার ৭০ জন আবেদন করেছেন যুবসাথী প্রকল্পে।

Post Views: 148

Continue Reading

Previous: বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা
Next: ‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.