Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ল্যান্ডফল শুরু অর্ণবের, অন্ধ্র-ওড়িশায় তাণ্ডব, বাংলায় আপাতত দমকা হাওয়া ও বৃষ্টি, বাতিল উড়ান

ল্যান্ডফল শুরু অর্ণবের, অন্ধ্র-ওড়িশায় তাণ্ডব, বাংলায় আপাতত দমকা হাওয়া ও বৃষ্টি, বাতিল উড়ান

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-64.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণব এখন ল্যান্ডফলের পর্যায়ে। তার জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে প্রবল ঝড়বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গে সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই কয়েকটি উড়ান বাতিল হয়েছে।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। শুক্রবার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত। তবে ওই দিনও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা থাকছে।

উপকূলের ছবিটা আলাদা। মঙ্গলবার বিকেলের পর পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টি কমে যায়। কিন্তু বুধবার ভোর থেকে ফের কাঁথি, রামনগরে দমকা হাওয়া শুরু হয়েছে। সমুদ্র উত্তাল, জলোচ্ছ্বাস স্বাভাবিকের তুলনায় বেশি। তাজপুর-শঙ্করপুর উপকূলে প্রশাসন মাইকিং করছে, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে আজ কোনও সতর্কতা জারি হয়নি। তবে বৃহস্পতি ও শুক্রবার পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হলুদ সতর্কতা। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস নামার আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

Continue Reading

Previous: মসুর ডালের স্যুপ: সহজ উপকরণে পুষ্টিকর পদ:-
Next: মরসুমি চাষের জন্য কোন ধরণের সার এবং কীটনাশক ব্যবহার করবেন:

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-28-at-13.27.12.jpeg

কলকাতায় এবারে আসছেন ব্রাজিলের মাইকন

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-69.webp

সম্পন্ন অর্ণবের ল্যান্ডফল, অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, সরানো হল ১.৮ লক্ষ মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-68.webp

প্রাতঃভ্রমণে বেরিয়ে রক্তাক্ত স্কুল শিক্ষিকা, শান্তিনগরে ধারালো অস্ত্রের হামলায় উত্তেজনা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-67.webp

এনকাউন্টারে নিহত ধুলিয়ানের সামাউল, ডিএসপিকে বাঁচাতে মাথা লক্ষ্য করে গুলি, কী বলছে পুলিশ?

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.